কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিনই সমুদ্র থেকে বিপুল পরিমাণ মাছ নিয়ে আসছেন জেলেরা। এ পাইকারি বাজারের আধুনিকায়ন এবং মৎস্যজীবীদের প্রশিক্ষণ দিতে পারলে সমুদ্র সম্পদের আহরণ বাড়ানো সম্ভব। এবছর বিপুল মাছ আসায় এখান থেকে সরাসরি বিদেশে রপ্তানির সুযোগ করে দেয়ার দাবিও জানাচ্ছেন জেলেরা।
কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বাঁকখালী নদীর তীরে এ মৎস্য অবতরণ কেন্দ্র। স্থানীয়রা বলে ফিশারি ঘাট। এ চৈত্রের ভোরবেলায়ও কিছুটা শীতের আবহ। সমুদ্র থেকে বাঁকখালী নদী হয়ে একের পর এক ফিরে আসছে মাছ ধরা বড় বড় নৌকা। নোঙর করে ছোট নৌকায় করে মাছ নামানো শুরু হলে ব্যস্ততা শুরু হয় ঘাটে। হরেক রকমের মাছ নামতে থাকে। এবার মাছের আমদানি অনেক বেশি, নৌকা পাটাতন ভরে মাছ আনছেন জেলেরা।
আহরণ বেশি হচ্ছে বলে ভাল মানের এ সমুদ্র সম্পদ এখান থেকে সরাসরি বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়ার দাবিও জানান মৎস্যজীবীরা।
এ ঘাটে প্রতিদিন ৩ থেকে ৫ কোটি টাকার মাছ কেনা-বেচা হয় বলে জানান আড়তদাররা।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







