চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার নামে নাপোলির স্টেডিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২৫ নভেম্বর বিশ্বকে কাঁদিয়ে পৃথিবীকে বিদায় জানিয়েছেন ফুটবলের জাদুকর ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। তার মৃত্যু আর্জেন্টাইনদের পাশাপাশি ধাক্কা দিয়ে গেছে আটলান্টিকের ওপারের দেশ ইতালির নাপোলির অধিবাসীদের। প্রায় অখ্যাত এক ক্লাব ফুটবল বিশ্বে খ্যাতির চূড়ায় উঠেছিলো যার হাত ধরে সেই কিংবদন্তির প্রতি ভালোবাসায় সারারাত জ্বলেছিলো নাপোলির স্টেডিয়াম সান পাওলোর বাতি।

তবে এক রাতের উজ্জ্বল আলোতে কমবে না শহরটির মানুষের বেদনা, প্রিয় ফুটবলারটিকে চিরজীবন নিজেদের স্মৃতির মণিকোঠায় স্থান দিয়ে রাখতে নিজেদের স্টেডিয়ামের নামই পাল্টে ফেলছে ক্লাবটি।

ম্যারাডোনার মৃত্যুর পরপরই সিদ্ধান্ত হয়েছিলো, সান পাওলোর স্টেডিয়াম বদলে যাবে তার নামে। তবে সেটা ছিলো মৌখিক সিদ্ধান্ত। অবশেষে কিংবদন্তির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে নাপোলির সিটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়ামটির নাম হয়ে যাবে ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়াম।

Banglabid

১৯৮৪ সালে বার্সেলোনা থেকে নাপোলিতে পাড়ি জমান ম্যারাডোনা। তার হাত ধরেই জুভেন্টাস, এসি মিলান আর ইন্টার মিলানের মত দলগুলোকে পেছনে ফেলে প্রথমবারের মত সিরি আ জিতে নেয় ক্লাবটি। আট বছরের ক্যারিয়ারে দুই লিগ শিরোপাসহ নাপোলিকে উয়েফা কাপও জেতান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।

‘১৭ বছর ধরে আমি বলে আসছি স্টেডিয়ামের নামটি ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা করা হোক। যদি ঐতিহ্য ধরে রাখার প্রশ্ন উঠে আসে তাহলে আমরা সান পাওলোর সঙ্গে ম্যারাডোনা নামটাও না হয় উচ্চারণ করবো। এতে খুব একটা ফারাক আসবে না, তবে ম্যারাডোনার প্রতি একটা স্বীকৃতি তো হবে’, স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাপোলি প্রেসিডেন্ট অরেলিও ডে লরেন্তিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিয়েগো ম্যারাডোনানাপোলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বাড়লো মৃত্যু

পরবর্তী

‘ভ্যাকসিন এলেই করোনা শেষ নয়’

পরবর্তী
করোনাভাইরাস

‘ভ্যাকসিন এলেই করোনা শেষ নয়’

স্কুলের সিনিয়র এক মেয়ের প্রেমে পড়েছিলেন ইশতিয়াক!

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT