চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি তারকার ‘চুপিসারে বিয়ে’, আছে তিন সন্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটি তারকা কাইল ওয়াকার ছেলেবেলার বান্ধবী নামকরা মডেল অ্যানি কিলনারকে অনেক আগেই চুপিসারে বিয়ে করেছেন। দীর্ঘ একযুগ সংসার করে অবশেষে বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন ৩১ বছর বয়সী রাইটব্যাক ফুটবলারের তারকা পত্নী।

১৮ বছর বয়সে প্রেমকে বিয়েতে রূপ দেয় কাইল। বান্ধবী কিলনারের বয়স তখন সবে ১৬। এরপর দীর্ঘ সময় তা গোপন রেখেছিলেন নিজেদের ক্যারিয়ারের কথা ভেবে। গেল নভেম্বরে বিয়ের একযুগ পূর্তি উৎযাপন সেরেছেন তারকা দম্পতি। এরইমধ্যে তাদের ঘরে এসেছে তিন সন্তান রোমান, রিয়ান ও রেইগান।

তবে কাইলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার তৃতীয় সন্তান অ্যানির নয়। সাময়িক বিচ্ছেদ চলাকালীন সময় কাইল তার প্রাক্তন প্রেমিকা লরিন গুডম্যানের সাথে সম্পর্কে জড়ান। সেখানে তৃতীয় সন্তানের পিতা হন। অভিযোগের সত্যতা স্বীকার করেনি ইংলিশ ডিফেন্ডার।

লরিনের সাথে দেখা করে কথা বলেছে অ্যানি। লরিনের সাথে সম্পর্কে জড়ানোর সময় অ্যানির গর্ভপাত হয় এমনটি জানাচ্ছে দেশটির গণমাধ্যম।

‘জানি না আমার অনুভূতি কি। তবে ভিতরে ভিতরে মরে যাচ্ছি। এ ব্যাপারটা আমাকে ভীষণ রকম ব্যথিত করে। তাকে ঘৃণা করার চেষ্টা করেছি, কিন্তু আমার বাচ্চারা যাকে এত ভালোবাসে তাকে কীভাবে ঘৃণা করতে পারি। অবিশ্বাসের আগে সে ছিল আমার সেরা বন্ধু, আমার আত্মার সাথী, যেকোনো কিছুর জন্য তার উপর আমি নির্ভর করতে পারি।’ বলেছেন অ্যানি।

কাইলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরও। কোভিড-১৯ লকডাউন চলাকালীন সময়ে একটি সেক্সপার্টির আয়োজন করেছিলেন কাইল। যেখানে ২২০০ ডলারে কারও সাথে রাত্রিযাপন করেছিল। সঙ্গী ছিলেন তার এক ফুটবলার বন্ধু। যদিও পরে এ বিষয়ের জন্য ক্ষমা চেয়েছেন কাইল।

Reneta

সমালোচনাকে পাশ কাটিয়ে অনুশীলন ও সিটি ডেরায় ফিরেছেন ইংলিশ ডিফেন্ডার। অসুস্থতার কারণে শেষ চার ম্যাচে না খেলা কাইল চলতি সপ্তাহে সিটির অনুশীলন সেশনে যোগ দিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT