ইউয়েফা ইউরোপা লিগে ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধেই এগিয়ে যায় ম্যান ইউ। ৩৫ মিনিটে ইব্রাহিমোভিচের বাড়ানো বলে গোল করেন ওয়েন রুনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯ মিনিটে আবারও গোল করে রেড ডেভিলরা। এরপর রুনির বাড়ানো বল জালে জড়ান জুয়ান মাতা। ৭৫ মিনিটে ফেইনুর্ডের গোলকিপার ব্র্যাড জোনসের পা স্পর্শ করা আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৩-০। অতিরিক্ত সময়ে ইউনাইটেডের হয়ে ৪র্থ গোলটি করেন জেসে লিনগার্ড।
এই জয়ের ফলে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেনের ক্লাব র্জোইয়া লুহান্সকের মাঠে কেবল ড্র করলেই নকআউট পর্বে পৌঁছে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড।







