চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের দুর্বল জায়গাগুলো খুঁজছেন রালফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো গোল পেয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে। পয়েন্ট টেবিলের পাঁচে উঠে আসা গেছে। এমন রাতের পরও খুশি নন রালফ র‍্যাঙ্গনিক। পূর্ণ পয়েন্ট তুললেও সন্তুষ্ট নন। দুর্বলতা চিহ্নিত করে উন্নতিতে জোর দিচ্ছেন রেড ডেভিলদের নতুন কোচ।

‘শীর্ষ পর্যায়ে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে যেভাবে কর্নার বিলিয়েছি তাতে সন্তুষ্ট নই। যদিও আমরা ৩ পয়েন্টই পেয়েছি। আমাদের এখনও অনেক কাজ বাকি।’

নরউইচ সিটির বিপক্ষে রোনালদোর স্পটকিকে আসা একমাত্র গোলে জয় তুলেছে ম্যানইউ। আর্সেনালকে টপকে প্রিমিয়ার লিগ টেবিলে পাঁচ স্থান এখন রালফের শিষ্যদের। জয়ের পর ফাঁকফোকরগুলোর দিকেই যত মনোযোগ কোচের।

টেবিলের শীর্ষ ১০ দলের মধ্যে চলতি মৌসুমে সর্বোচ্চ ২৪ গোল হজম করেছে ম্যানইউ। শিষ্যদের সতর্ক করে রক্ষণে আরও উন্নতিতে জোর দিচ্ছেন রালফ, ‘টানা দুই জয়ের পরও আমাদের অনেক উন্নতির জায়গা রয়েছে।’

প্রতিপক্ষকেও কৃতিত্ব দিচ্ছেন রালফ। টেবিলের তলানির দল নরউইচের খেলার প্রশংসা করতে কার্পণ্য করেননি। অতি-আক্রমণাত্মক এই দলের বিপক্ষে উন্নতির গ্রাফ বাড়ানোয় জোর দিয়েছেন, ‘নরউইচের মতো অনেক (নিচের) দল আছে যারা শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলেছে। এদিন নরউইচ মোটেও নিচের দলের মতো খেলেনি।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ-২০২১ম্যানইউরালফরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আচরণ বিধি অমান্যের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিলেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT