চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউতে ‘বলির পাঠা’ ‍লুকাকু-পগবা-সানচেজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ন ২৩, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অনেক আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্কের পর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইন্টার মিলানে চলে গেছেন রোমেলু লুকাকু। ক্লাব ছাড়াছাড়ির রশির উপর দাঁড়িয়ে আছেন পগবা। আরেক স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজও এক পা দিয়ে রেখেছেন ম্যানইউ’র দরজার বাইরে। ক্লাব ছাড়ার এই মিলের সঙ্গে তিনজনের আরও একটি মিল আছে। কী সেটা? লুকাকু বলছেন, তারা তিনজনই ম্যানইউতে ‘বলির পাঠা’।

এভারটন থেকে যোগ দেয়ার পর দুই মৌসুম কাটিয়ে এই মৌসুমেই অ্যান্থনিও কন্তের ইন্টারে নাম লিখিয়েছেন লুকাকু। এখন সময় নতুন ‘চ্যালেঞ্জ নেয়ার’, সম্প্রতি এমন মন্তব্যের পর পগবার ভবিষ্যতও অস্পষ্ট।

ইএসপিএন এফসি জানাচ্ছে, লুকাকুর পর সানচেজকেও দলে টানতে চায় ইন্টার। এতসব কানাঘুষার মধ্যে লুকাকুর ‘বলির পাঠা’ মন্তব্য ম্যানইউতে পগবা-সানচেজকে নিয়ে বাড়তি অনিশ্চয়তা যোগ হয়েছে।

২০১৮-১৯ মৌসুমটা মোটেই ভালো যায়নি ম্যানইউর। লুকাকু বলছেন, কঠিন মৌসুমে তারা তিনজনই ছিলেন দোষ দেয়ার মূল টার্গেটে।

বেলজিয়াম তারকার কথায়, ‘তাদের (ম্যানইউ) দোষ দেয়ার জন্য কাউকে খুঁজতে হত। যার টার্গেট হই পগবা, আমি ও অ্যালেক্সিস।’

দোষারোপের টার্গেটে পড়ে ম্যানইউতে ভবিষ্যৎ অনিশ্চিত দেখেই অন্য পথ ধরেন লুকাকু। ২৬ বছরের এই তারকা বলছেন ম্যানইউতে সুরক্ষার অভাব দেখেই ক্লাব ছেড়েছেন তিনি।

Reneta

‘স্টাফদের অনেকেই নানা জনের কাছে বলত, সে রোমের দিকে যাক, তাকে আর দরকার নেই ক্লাবে। এটা প্রায় কয়েক সপ্তাহ ধরেই চলছিল। অপেক্ষায় ছিলাম, কেউ একজন এসে এটা বন্ধ করুক। কিন্তু আমার চাওয়া মতো তেমন কিছুই ঘটেনি। এরপরই সরাসরি বলেছি, আমি আসলে কী করতে চাই। বলা কথাগুলোর মধ্যে অন্যতম ছিল, ক্লাব ও আমার আলাদা পথ খোঁজা উচিত।’

চলতি মৌসুমে যে অ্যান্থনি কন্তের অধীনে খেলবেন, সেই কন্তেকে সম্প্রতি ‘বিশ্বের সেরা ম্যানেজার’ হিসেবে মন্তব্য করেছেন লুকাকু। এভারটনের সাবেক তারকা এও বলেছেন, গত ছয় বছরে তাকে বেশ কয়েকবারই দলে নিতে চেয়েছিলেন কন্তে।

‘কন্তে আমাকে ২০১৩ সালে জুভেন্টাসে থাকাকালীন সময়েও চেয়েছিলেন। আমাদের মধ্যে সত্যিই ভালো সম্পর্ক রয়েছে, আমাদের এজেন্টও এক। তার খেলার স্টাইল, তার দলের জন্য, আমাকে তার দরকার ছিল।’

Jui  Banner Campaign
ট্যাগ: পগবাম্যানইউলিড স্পোর্টসলুকাকুসানচেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT