পুরো টুনামেন্ট ধরেই ছন্দে আছেন ঢাকা ডায়নামাইটসের হার্ড হিটার ব্যাটসম্যান মেহেদি মারুফ। জানালেন লফটেড শট থেকে শুরু করে ম্যাথু হেইডেনের ব্যাটিং ভালো তার ভালো লাগত।
সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটের মিডিয়া সেন্টারে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মেহেদি মারুফ বলেন: ছোট্ট বেলার থেকে আমার লফটেড শট পছন্দ। আর ম্যাথু হেইডেনের শট ভালো লাগত এখনো লাগে।
ক্রিজে খেলতে গেলে পরিকল্পনা কি থাকে এর জবাবে মেহেদি মারফ বলেন: ক্রিজে যাওয়ার সময় খুব ভয় হয়। দুই একটা বিগ হিট করলে কনফিডেন্সড পাই।
দল থেকে ব্যাটিংয়ের কি পরামর্শ থাকে জানতে চাইলে মারুফ বলেন: আমাকে সব সময়ই নিজের খেলাটা খেলতে বলা হয়। সাকিব থেকে কোচ দুজনেই বলেন ছয় ওভারে কিছু করার। তবে আমি শূন্য রানে আউট হলেও কোনো সমস্যা নেই।
নাসির ও সাঙ্গাকারার সঙ্গে ব্যাটিং করার সময় অনেক প্ল্যান করে ব্যাট করেছি বলে জানান মারুফ।
নাসিরের সঙ্গে যখন ব্যাট করি তখন আমরা প্ল্যান করেছিলাম আজ রশীদকে কোনো উইকেট দিবো না।আমরা অনেক সিঙ্গেল আর ডাবলস নিয়েছি।
আর সাঙ্গা সব সময়ই অনুপ্রেরণা দেয়, আর তার সুফল তো পাচ্ছিই।










