চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাথুসের ব্যাট ছুঁয়ে বল লিটনের গ্লাভসে, আবেদন করলেন না কেউই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১৬, মে ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নতুন বল পুরনো হওয়ার আগে জুটি ভাঙার দারুণ সুযোগ হেলায় হারালেন পেসার খালেদ আহমেদ। দিনের শুরুতে নিজের প্রথম স্পেলের শেষ ওভারে ‍গুড লেংথে পিচ করা বলটি অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। উইকেটরক্ষক ছিলেন নির্বিকার, বোলার ভুগেছেন দ্বিধায়। আউটের আবেদনই করেননি কেউ!

বাংলাদেশের পথের কাটা ম্যাথুজকে ১১৯ রানে ফেরানো যায়নি নিজেদের নির্বুদ্ধিতায়। টিভি রিপ্লে’তে আলট্রা এজে দেখা যায় আউট যায় ব্যাটের সঙ্গে ছিল বলের সংযোগ। আবেদনের পর আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেওয়ার সুযোগ ছিল। প্রথম দিন দুটি রিভিউ হারানো বাংলাদেশের একটি অবশিষ্ট আছে।

খাটো লেংথের পরের বলটিতে পুল করে চার মারেন লঙ্কান অভিজ্ঞ ব্যাটার ম্যাথুজ। হন চাপমুক্ত। আর শেষ হয় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে খালেদের মাত্র ২ ওভারের স্পেল।

দিনের শুরুতেই উইকেট বের করার প্রত্যাশা ছিল পেসারদের ঘিরেই। ৮০ ওভার পেরিয়ে পাওয়া নতুন বলটি পুরনো হয়নি। ৯৪তম ওভারের পঞ্চম বলে শক্ত প্রতিরোধ গড়া সফরকারীদের পঞ্চম উইকেট জুটি ভাঙার মিশনে আঘাত হানেন খালেদ। কিন্তু সেটি কার্যকর হলো না বোলার-কিপারের অদূরদর্শিতায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুলম্যাথুজলিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT