চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১২:৫১ অপরাহ্ন ১৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলায় আহত হবার ঘটনার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার মধ্যরাতে ভূঞাপুর উপজেলা বাস মিনিবাস, কোচ শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক পাপ্পু খানের নাম উল্লেখ করে সরকারি কাজে বাধা ও হামলায় আহত করার কথা উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন তিনি।

এদিকে মঙ্গলবার বিকেল থেকেই ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করায় আজ সকালে বাসটার্মিনাল থেকে তেমন কোন বাস ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল ওহাব জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতে পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী বাদি হয়ে মামলাটি করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী। এ সময় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইনের ধরা অনুযায়ী

Reneta

দুই পরিবহন শ্রমিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের কথা জানানো হয়। এতেই উত্তেজিত হয়ে উঠেন উপস্থিত শ্রমিকরা। পেরে ওই শ্রমিককে ছাড়িয়ে নিতে হামলা চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনীর ওপর। এসময় শ্রমিকদের হামলায় তার নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। এ ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রমিক পরিবহন নেতাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সকল পক্ষের সাথে আলোচনা হয়। শ্রমিক নেতারা ইউএনও ও ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চান। পরে দুই পরিবহন শ্রমিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে গতকাল সন্ধ্যায় বিষয়টি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ অবগত হলে স্থানীয় প্রশাসনকে মামলার নির্দেশ দেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গাইলের ভূঞাপুরমামলাম্যাজিস্ট্রেট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT