চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাজিক ধরে রেখেছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বোলিংয়ের পর ব্যাটিং, ২২ গজে কাটছে দারুণ সময়। মাউন্ট মঙ্গানুইতে ম্যাজিক ধরে রেখেছেন টাইগাররা। অধিনায়ক ‍মুমিনুল হকের পর ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। তিনশ পেরিয়ে লিড থেকে আর ২১ রান দূরে বাংলাদেশ।

সোমবার সকালের সেশনে দুই উইকেট হারালেও দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ডকে হতাশই করেছে সফরকারীরা। উদ্বোধনীতে জয়ের পর আরও দুই ফিফটি, বড় সংগ্রহের পথ নাগালে।

কিউইদের প্রথম ইনিংসে করা ৩২৮ রানের জবাবে দ্বিতীয় সেশন কাটিয়ে চা বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩০৭ রান। স্বাগতিকদের চেয়ে এখন ২১ রানে পিছিয়ে মুমিনুলের দল।

মধ্যাহ্নভোজের পর আর কোনো হোঁচট খেতে দেননি লিটন দাস, আছেন ৫১ রান নিয়ে। অপর প্রান্তে ৬১ রান নিয়ে যোগ্য সঙ্গ দিচ্ছেন মুমিনুল হক।

নিউজিল্যান্ড: ৩২৮, বাংলাদেশ: ৩০৭/৪ (১১৯ ওভার) (চা বিরতি)

১০৮ রানে পিছিয়ে লাঞ্চ বিরতি থেকে ফিরে দ্রুতলয়ে রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল অপরাজিত ক্যারিয়ারের ১৫তম ফিফটির পর। লিটন দেখা পেয়েছেন ১১তম ফিফটির।

Reneta

সকালে ২ উইকেটে ১৭৫ রানে দিনের শুরু করে বাংলাদেশ। আগেরদিন ৭০ রানে অপরাজিত থাকা জয় সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও সেটির অপমৃত্যু ঘটিয়েছেন নিজেই। ওয়াগনারের অফস্টাম্পের বাইরের নির্বিষ এক বল তাড়া করতে গিয়ে গালিতে নিকোলসের হাতে ধরা পড়েন। ২২৮ বলে ৭ চারে ৭৮ রানের ধৈর্যশীল ইনিংস তার।

খানিক পরে বেঁচে যান মুমিনুল। জেমিসনের বলে আগেভাগে ফ্লিক করে বসেছিলেন। ব্যাটের কানায় লেগে বল ফেরত যায় বোলারের হাতে। জেমিসন ঝাঁপিয়ে পড়েও হাতে জমাতে পারেননি।

পরে ওয়াগনারের বলে আউট হয়েও নো বলের সুবাদে টিকে যান মুমিনুল। কিউই পেসারের করা ব্যাক অব লেন্থের কোনাকুনি বলে মুমিনুল ব্যাট সরিয়ে নেয়ার চেষ্টা করেও পারেননি। বল ব্যাটে আলতো ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়। আম্পায়ার আঙুল তুলে দেন। টিভি রিপ্লেতে ওয়াগনারের বুট পরিস্থিতি আনে নো বলের সংকেত। ৯ রানে মুমিনুল জীবন পান।

বেশ ধৈর্য নিয়ে খেলছিলেন মুশফিক। রান করার চেয়ে মাটি কামড়ে পড়ে থাকাতে দেন মন। নতুন বলে পেসারদের চ্যালেঞ্জটা শেষপর্যন্ত সামলাতে পারেননি। বোল্টের রাউন্ড দ্য উইকেটে ফুল লেন্থের সুইং বল স্কয়ারলেগে খেলতে গিয়েছিলেন। ভুল লাইনে ব্যাট চালিয়ে দেন। ছিল না পায়ের নড়াচড়াও। উপড়ে যায় অফস্টাম্প। ৫৩ বলে এক চারে মি. ডিপেন্ডেবলের ইনিংস থামে ১২ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুললিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুমিনুল-লিটনে লিডের দুয়ারে বাংলাদেশ

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ে গেছে করোনা হাসপাতাল

পরবর্তী
অগ্নিকাণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ে গেছে করোনা হাসপাতাল

corona

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ছাড়াল

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT