চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ বাঁচাতে লড়ছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রোটিয়াদের সামনে ১৬১ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ম্যাচ বাঁচাতে লড়ছে টাইগাররা। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা হাশিম আমলাকে ব্যক্তিগত ১৪ রানে এবং কুইন্টন ডি কককে ৩৫ রানের মাথায় সাজঘরে পাঠিয়েছেন টাইগার বোলাররা। আমলাকে মাহমুদুল্লাহ’এর হাতে ক্যাচ আউট করেন মাশরাফি বিন মর্তুজা এবং কুইন্টন ডি কককে সাব্বিরের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন নাসির হোসেন।

ফাফ ডু প্লেসিসকে সঙ্গ দিতে এখন মাঠে রয়েছেন রিলি রোসো।

টাইগারদের স্বল্প রানের পুজিতে প্রোটিয়াদের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে বেধে ফেলতে হলে বোলারদের জ্বলে উঠা ছাড়া বিকল্প কিছু নেই। যাতে প্রথম সাফল্য পান টাইগার অধিনায়ক। পরবর্তী শিকার যায় নাসিরের দখলে।

সাউথ আফ্রিকার হয়ে ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিকসহ কাগিসো রাবাদার ৬ উইকেট শিকারে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ টিম। সাউথ আফ্রিকার বোলিং তোপে বৃষ্টি বিঘ্নতার কারনে ১০ ওভার কমে আসা ম্যাচেও পুরো ওভার খেলতে ব্যর্থ হয় টাইগাররা। অভিষেকে ১৬ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেছেন রাবাদা।

৪০ ওভারে নেমে আসা খেলায় ৩৬.৩ ওভার খেলেই দলের শেষ উইকেট হিসেবে ক্রিস মরিসের বলে ৩১ রান করে আউট হন নাসির হোসেন।

টাইগারদের পক্ষে সাকিব আল হাসানের ৪৮ রান ছাড়া আর কোন টাইগার ব্যাটসম্যানই ব্যক্তিগত ৩১ রানের সীমা ছাড়াতে পারেন নি। টাইগার ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সৌম্য সরকার। মুশফিক ২৪, নাসির ১৬ রান ছাড়া দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেন নি কোন ব্যাটসম্যান।

অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পাওয়া কাগিসো রাবাদার ৬ উইকেট ছাড়াও ক্রিস মরিস ২টি , জেপি ডুমিনি এবং ইমরান তাহির একটি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, জুবায়ের হোসেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ।

সাউথ আফ্রিকা: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়ান, ক্রিস মরিস, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও রাবাদা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশিষ্ট হলিউড অভিনেতা ওমর শরীফ মারা গেছেন

পরবর্তী

ময়মনসিংহ ট্র্যাজেডিতে নূরানী মালিকের বিরুদ্ধে মামলা

পরবর্তী

ময়মনসিংহ ট্র্যাজেডিতে নূরানী মালিকের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে যে কাউকে বাদ দিতে পারেন: মোশাররফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT