চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচিউরিটি এসেছে, ব্যক্তিজীবন ও পেশা সবখানে: বাপ্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ন ১০, অক্টোবর ২০২১
বিনোদন
A A
ছবি: ডেইলি স্টার

ছবি: ডেইলি স্টার

চলচ্চিত্রে ৯ বছর পেরিয়ে ১০-এ পা রেখেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় দেশের প্রথম ডিজিটাল সিনেমা ‘ভালোবাসার রঙ’র মাধ্যমে তিনি অভিষিক্ত হয়েছিলেন। গত ৯ বছরে ৪০টির বেশী সিনেমাতে অভিনয় করে বাণিজ্যিক ধারায় সিনেমায় আলোচিত হয়েছেন এ নায়ক। সময়ের সঙ্গে সঙ্গে বাপ্পীর চৌধুরীর চাহিদা কমেনি, বরং বেড়েছে।

তবে চলচ্চিত্রে ৯ বছর নয়, কোভিডের কারণে দুই বছর বাদ দিতে চান বাপ্পী। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, কোভিডের কারণে ২ বছর বাদ দিতে চাই। কারণ, করোনা অনেককিছু থমকে দিয়েছে। বাকি সময়টা স্ট্রাগল করেছি। এটা নিজের সঙ্গে বেশী করেছি। লক্ষ্য যা ছিল তার চেয়ে বেশী পেয়েছি। তবে শিল্পী হিসেবে ভালো কাজের ক্ষুধা দিন দিন বাড়ছে।

নায়ক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে রুপালী দুনিয়ায় আসেন বাপ্পী। সেই ‘স্বপ্ন পূরণ হয়েছে’ জানিয়ে বাপ্পী বলেন, নায়ক হওয়ার স্বপ্ন আগেই পূরণ হয়েছে। এখন স্বপ্ন দেখি অভিনয় সমৃদ্ধ করার। সেই স্বপ্ন পূরণের লক্ষে ‘প্রিয় কমলা’, ‘ঢাকা ৫৭০’ সিনেমাগুলো করেছি। বর্তমানে ‘জয় বাংলা’র শুটিং করছি। আমার বিশ্বাস এসব সিনেমা দিয়ে ভার্সেটাইল অভিনেতা বাপ্পীকে পাওয়া যাবে।’

গত ৯ বছরে অনেকখানি পরিবর্তন এসেছে বাপ্পী চৌধুরীর। তিনি মনে করেন, সময়ের সঙ্গে মানুষের স্বাভাবিক পরিবর্তন হয়ে থাকে। তারও হয়েছে। ভবিষ্যতেও হবে। তিনি পরিবর্তনে বিশ্বাসী। আর এই পরিবর্তনটিকে বাপ্পী ইতিবাচক হিসেবে দেখেন।

বাপ্পী বলেন, ম্যাচিউরিটি এসেছে, ব্যক্তিজীবন এবং পেশা দুই সবখানে। এক চরিত্র থেকে আরেক চরিত্রে যেতে যে একজন শিল্পীকে স্টাডি করতে হয় সেটা এখন বুঝতে পারি। আগে নায়ক ব্যাপারটা প্রাধান্য দিতাম। কিন্তু এখন অভিনয়কে বেশী প্রাধান্য দেই। প্রতিটি চরিত্রের গুরুত্ব আলাদাভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এসব ডাইমেনশনাল চরিত্রের সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। দর্শক যখন সিনেমাগুলো দেখতে পাবেন তখন বুঝতে পারবেন কতখানি চেষ্টা করেছি।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, বাণিজ্যিক বা মূলধারার সিনেমাতে সুপারস্টার শাকিব খানের পরেই উঠে আসে বাপ্পী চৌধুরীর নাম। বিষয়টি কীভাবে দেখেন জানতে চাইলে বাপ্পী বলেন, এটা নিয়ে মূল্যয়ন করতে পারবো না। সিনেমা সংশ্লিষ্ট গুণীজন ছাড়াও যাদের জন্য সিনেমা করি সেই দর্শক দর্শকদের মূল্যয়নটাই আমার কাছে আসল। তবে শাকিব ভাইয়ের পরে দর্শক আমাকে ভালোবাসে এটা অনেক বড় প্রাপ্তি। যারা আমাকে বাপ্পী চৌধুরী বানিয়েছেন তাদের সবার জন্য হৃদয় থেকে ভালোবাসা।

Jui  Banner Campaign
ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াবাপ্পী চৌধুরীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT