চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচসেরা বোলিংয়ের পর যা বললেন ফাহিমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার উল্লাসে ভরা উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের লড়াই সহজ ছিল না। শেষ ওভার পর্যন্ত লড়তে হল বিশ্বকাপে প্রথম জয় আনতে। চ্যালেঞ্জিং পুঁজি জমানোর পর নিজেদের উজ্জীবিত রাখার পাশাপাশি বাংলাদেশ পরিকল্পনা ধরে করে গেছে বোলিং। সেটাই জানালেন ম্যাচসেরা ফাহিমা খাতুন। বললেন, একেবারেই নার্ভাস ছিলেন না।

‘প্রথমেই সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাতে চাই। সবসময়ই আমার দলের হয়ে খেলতে প্রস্তুত থাকি। আমি নার্ভাস ছিলাম না। পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি এবং সফল হয়েছি।’

‘শুধু সঠিক জায়গায় বোলিং করেছি এবং সাফল্য এসেছে। এটা খুবই স্পোর্টিং উইকেট ছিল। আমি সত্যিই রোমাঞ্চিত এবং খুশি। আমার দলের হয়ে সবসময় পারফর্ম করতে চাই।’ ম্যাচ শেষে উচ্ছ্বাসমাখা কণ্ঠে বললেন লেগ স্পিনার ফাহিমা।

সোমবার পাকিস্তানকে ২৩৫ রানের লক্ষ্য দিয়ে একসময় ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। কোণঠাসা হয়েও হাল ছাড়েনি, টিম টাইগ্রেসের পাল্টা থাবায় কুপোকাত প্রতিপক্ষ। ফল, ৯ রানের জয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে প্রথম উল্লাস এনেছে নিগার সুলতানা জ্যোতির দল।

জবাব দিতে নেমে শুরুতেই ম্যাচ বের করে নেয়ার পরিস্থিতি গড়েছিল পাকিস্তান। ১ উইকেটে তাদের সংগ্রহ ছিল ১৫৫ রান। এক পর্যায়ে যা ২ উইকেটে ১৮৩ রানে পৌঁছায়। এরপরই ৫ রানের মধ্যে তাদের ৫ উইকেট তুলে নেয় লাল-সবুজরা। পাকিস্তান হয়ে যায় ৭ উইকেটে ১৮৮।

উমাইমা সোহাইলকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তানকে ধ্বংসস্তূপে ফেলার কাজটা ফাহিমার হাত দিয়েই শুরু হয়। পরে ম্যাচের ৪৪তম ওভারে পরপর দুই বলে আলিয়া রিয়াজ ও ফাতিমা সানাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগ্রেস লেগি। হ্যাটট্রিকের আশা পূর্ণ হয়নি। তবে জয়ের আরও নিকটে চলে যায় দল।

টিম টাইগ্রেস যখন উইকেট পাওয়ার জন্য রীতিমতো সংগ্রাম করছিল, তখন সপ্তম বোলার হিসেবে ফাহিমাকে আক্রমণে আনেন অধিনায়ক নিগার সুলতানা। ৮ ওভারে ৩৮ রান খরচায় ফাহিমার নেয়া ৩ উইকেট শেষে জয়ের কঠিন পথ করে দেয় মসৃণ।

ট্যাগ: পাকিস্তানফাহিমাবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ত্রী খুনের মামলায় বাবুল আক্তারকে কেন জামিন নয়?

পরবর্তী

পিছিয়ে পড়া সময়টুকু পড়াশোনায় পুষিয়ে নিতে হবে: শিক্ষামন্ত্রী

পরবর্তী
শিক্ষামন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, পুষিয়ে নেওয়ার গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়া সময়টুকু পড়াশোনায় পুষিয়ে নিতে হবে: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য জনতার উত্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকোন ত্যাগের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT