চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচটাই ফেলে দিলেন বিপ্লব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একটা ক্যাচ পুরো ম্যাচেরই মোড় ঘুরিয়ে দিতে পারে। ক্রিকেটের একটা অতি পরিচিত কথা, ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। কথাটা যদি আজকের জন্য সত্যি হয়, তাতে অন্তত আখেরে ক্ষতি বাংলাদেশের। কারণ, শ্রেয়াস আয়ারের যে ক্যাচ আমিনুল ইসলাম বিপ্লব ফেলেছেন, তাতে ম্যাচটাই ভারতের হাতে চলে যায় কিনা দেখার হয়ে দাঁড়িয়েছে।

কারণ, নাগপুরের অপেক্ষাকৃত স্লো উইকেটে ভারতের করা ১৭৪ রান তাড়া করতে হবে বাংলাদেশকে। সঙ্গে আছে শিশির ফ্যাক্টরও।

ইনিংসের দ্বিতীয় ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন শফিউল ইসলাম। পরে শেখর ধাওয়ানকেও প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ভারতকে চাপে ফেলেন এ পেসার। শুধু চাপে নয়, ধাওয়ান ফেরার দুই বল বাদে একরকম খাদে পড়তে পারত ভারত। কিন্তু সেটা হয়নি বিপ্লবের হাত থেকে ক্যাচ ফসকে যাওয়ায়।

Banglabid

যে ওভারে ধাওয়ান ফেরেন সেই ওভারেই শফিউলের করা পঞ্চম বলে স্কয়ারকাট খেলতে গিয়েছিলেন নতুন ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার। বল ভালো টাইমিং না হওয়ায় সহজ ক্যাচ চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা বিপ্লবের হাতে। একটু লাফিয়ে সেই ক্যাচ নিতে গিয়ে অবিশ্বাস্যভাবে ফেলে দেন বিপ্লব!

ক্যাচ মিসের সময় ভারতের স্কোর ছিল ৩৭। আর শ্রেয়াস ছিলেন এক রানে। পরে বেশ ধীরে ধীরে ব্যাট করতে থাকেন। একটা সময় পাঁচ বলে তিন, নয় বলে পাঁচ, এগারো বলে নয়, পনের বলে এগার এবং একুশ বলে আঠারো রানে ছিলেন শ্রেয়াস। সেই শ্রেয়াস যখন আউট হন, নামের পাশে দলীয় সর্বোচ্চ ৬২ রান। তাও ৩৩ বল খেলে। মারেন তিনটি চার ও পাঁচটি ছয়ের মার।

আউট হওয়ার আগে আগে কেএল রাহুলের সঙ্গে ৫৯ ও রিশভ পান্টের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন শ্রেয়াস। ভারত শেষ পর্যন্ত ৫ উইকেটে করে ১৭৪ রান। যাতে বড় অবদান শ্রেয়াসের। বিপ্লবেরও!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুল ইসলাম বিপ্লববাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টসশ্রেয়াস আয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৭৫ করলেই সিরিজ বাংলাদেশের

পরবর্তী

ঝড়ো ফিফটিতে আশা জাগাচ্ছেন নাঈম

পরবর্তী

ঝড়ো ফিফটিতে আশা জাগাচ্ছেন নাঈম

ইতিহাস গড়া হল না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT