চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকেঞ্জির দেখানো পথে হাঁটছেন আফিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

লকডাউনের সময়ে অনুশীলন করতে না পারলেও ক্রিকেট নিয়ে ভাবার সুযোগ ছিল অবারিত। জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন করোনাকালে নিজের ব্যাটিং নিয়েই ভেবেছেন বেশি।

কীভাবে টেকনিক আরও উন্নত করা যায় অনলাইন ক্লাসে সে মন্ত্র বাতলে দিয়েছেন টাইগারদের সদ্য বিদায়ী ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি। তার দেখানো পথে ভরসা রেখে আফিফ পেতে চাইছেন সাফল্যের খোঁজ।

‘লকডাউনের সময়ে আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময় পেয়েছি। আমাদের যে সাবেক ব্যাটিং কোচ ছিল, নিল ম্যাকেঞ্জি, তার সাথে অনলাইনে আলোচনায় ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি। ওগুলোই আপাতত করার চেষ্টা করছি। ওগুলো আয়ত্ত করতে পারলে হয়ত আরও ভালো করতে পারবো।’

ঈদের পর শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগারদের ব্যক্তিগত সিডিউল অনুশীলনে যোগ দিয়েছেন আফিফ। বৃহস্পতিবার অনুশীলন সেরে জানালেন, কীভাবে প্রস্তুত করছেন নিজেকে।

‘লকডাউনের সময়টা অবশ্যই কঠিন গেছে। আমাদের কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি তৈরি করে দিয়েছে, তা বাসায় করার চেষ্টা করেছি। এছাড়া অনলাইনে যেসব সভা হয়েছে, সেগুলো অনেক বুস্টআপ করেছে। এখন মিরপুর এসে অনুশীলন করতে পেরে ভালো লাগছে। নিজের যেসব সেশন দরকার, করতে পারছি। আশা করি এগুলো সামনে ভালো কাজে দিবে।’

‘সকল খেলা বন্ধ ছিল, অবশ্যই এটা খেলোয়াড় হিসেবে কঠিন। সামনে খেলা শুরু হচ্ছে, এটা ভালো দিক। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারি, সে আশাই রাখি। আপাতত সে অনুযায়ী অনুশীলন করছি।’

Reneta

হঠাৎ করেই বিসিবির চাকরি ছেড়েছেন ম্যাকেঞ্জি। সামনে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর থাকায় বিসিবি নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে কালক্ষেপণ করেনি। নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান ও কোচ ক্রেইগ ম্যাকমিলান আসন্ন টেস্ট সিরিজে কাজ করবেন তামিম-মুশফিকদের নিয়ে। সেপ্টেম্বরে টিম টাইগার্স শ্রীলঙ্কায় গেলে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। তার আগপর্যন্ত পুরনো কোচের শেখানো পথেই হাঁটতে হবে ব্যাটসম্যানদের।

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিম্যাকমিলানম্যাকেঞ্জিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT