চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌ, তাহসান ও শুভর মুখোমুখি হচ্ছেন ৬০ প্রতিযোগী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

৩ বছর আবার শুরু হলো দেশের সবচেয়ে বড় রিয়্যালিটি শোয়ের আসর চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার এর ৯ম আসর। সারাদেশের ১২ হাজার নিবন্ধনকারীর মধ্য থেকে বাছাই করা ২৫০ জনের মধ্যে সম্পন্ন হয়েছে অডিশন রাউন্ড।

তাদের মধ্যে নির্বাচিত ৬০ জন প্রতিযোগী মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভর প্যানেলের মুখোমুখি হতে যাচ্ছেন। অডিশনের প্রথমদিন ফটোশুট, মেকওভার এবং তারপরই ৩টি প্যানেলে চুলচেরা প্রশ্নের জালে ছেঁকে আনবেন এই রাউন্ডের বিচারক মণ্ডলী।

‘দেখিয়ে দাও অদেখা তোমায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিয়্যালিটি শো’র অডিশন রাউন্ডে প্রতিযোগী নির্বাচনে মননশীল, মেধাবী ও বুদ্ধিদীপ্ত সৌন্দর্যকে গুরুত্ব দেবেন বিচারকরা। প্রতিযোগিতার পরবর্তী ধাপ হিসেবে প্রধান বিচারকদের প্যানেলে নির্বাচিতদের নিয়ে শুরু হবে বুট ক্যাম্প।

এর আগে গেল ৩ জানুয়ারি রাজিধানীর হোটেল ওয়েস্টিনে জাকমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওইদিন থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। ডিজিটাল যুগের সাথে তালমিলিয়ে এবারের চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রক্রিয়াও শুরু হয় ডিজিটালভাবে।

এ বছর যিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী হবেন তিনি পাবেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও পাঁচ লক্ষ টাকা। পাশাপাশি তিনি ইউনিলিভারের শুভেচ্ছাদূত ও ব্র‍্যান্ড কমিউনিকেশন পারফর্ম করবেন। দেশের শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনের কাভার মডেল হতে পারবেন, বাংলাদেশ ফিল্ম এন্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্স করতে পারবেন। একইসাথে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ও চ্যানেল আইয়ের নাটকে কাজের সুযোগ পাবেন।

বিস্তারিত দেখুন রোকসানা আমিনের ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইতাহসানমমমিমমৌলাক্স সুপারস্টারশুভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারকেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

সব তেলাপোকা গোঁ ধরেছে উড়বেই

পরবর্তী

সব তেলাপোকা গোঁ ধরেছে উড়বেই

নিরবের নতুন ছবি ‘অফিসার রিটার্নস’, নায়িকা জলি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT