চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুম শেষেই ম্যানইউ ছাড়ছেন মাতিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ন ১৬, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আগেই খবর মিলেছিল ম্যানইউর কোচ হয়ে শুরুতেই অ্যাটাকিং মিডফিল্ডার রুবেন নেভেসকে দলে টানবেন এরিক টেন হাগ। পর্তুগিজ ও উলভারহ্যাম্পটনের এই ফুটবলার টানলে বাদ পড়তে পারেন নেমানজা মাতিচ অথবা পল পগবা। চলতি মৌসুমে অন্তর্বর্তী কোচ র‌্যাঙ্গনিকের অধীনে বাজে সময় পার করছেন দু’জনই।

বাদ পড়ার শঙ্কা থেকেই হয়তো রেড ডেভিলদের ডেরায় আর না থাকার সিদ্ধান্ত জানিয়ে দিলেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার মাতিচ। ২০২৩ সাল পর্যন্ত মাতিচের চুক্তি আছে। এরপরও তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন।

গত শুক্রবার ইন্সটাগ্রামে মাতিচ জানিয়েছেন, পাঁচ বছর ওল্ড ট্রাফোর্ডে থাকার পর মৌসুম শেষেই ক্লাব ত্যাগ করছেন।

‘আমি বোর্ড, ম্যানেজার এবং খেলোয়াড়দের আমার সিদ্ধান্ত জানিয়েছি। এই দুর্দান্ত ক্লাবের হয়ে খেলাটা অনেক বড় সম্মানের এবং সৌভাগ্যের। প্রবল সমর্থনের জন্য ভক্তদের অনেক অনেক ধন্যবাদ। আমার সতীর্থদের যতটা সম্ভব জোরালোভাবে শেষ করতে সাহায্য করার জন্য আমি এখন মৌসুমের শেষ পর্যন্ত সবকিছু দেবো।’

সার্বিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা মাতিচ চেলসি থেকে ২০১৭ সালে ম্যানইউতে যোগ দেয়ার পর খেলেছেন ১২২টি ম্যাচ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে খেলেছেন ২৬ ম্যাচ।

Jui  Banner Campaign
ট্যাগ: ম্যানইউলিড স্পোর্টসসার্বিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT