চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুম শুরুর আগে বার্সার ৮ পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

আগের মৌসুমে এক স্প্যানিশ কাপ ছাড়া জেতা হয়নি আর কিছুই। বার্সেলোনা তাই নতুন মৌসুমে নতুন উদ্যম আর সর্ব জয়ের উদ্দেশ্য নিয়েই মাঠে নামবে। ফেরাতে চাইবে রাজত্ব। কাতালানরা প্রাক-প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ (আইসিসি) খেলতে বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। যেখানে আটটি নামের জন্য অপেক্ষা করছে বার্সার নতুন ৮ পরীক্ষা।

আর্নেস্টো ভালভার্দে
লুইস এনরিকের সাফল্যমণ্ডিত তিন মৌসুমের পর বার্সায় শুরু হচ্ছে ভালভার্দে যুগ। এনরিকের দেখানো পথ ধরে রাখাটাই হবে এই স্প্যানিশ কোচের বড় চ্যালেঞ্জ। মেসি-সুয়ারেজ-নেইমারদের কী পজিশনে খেলাবেন, তার হাত ধরে বার্সা সাফল্য পাবে কিনা সেটা দেখতে উৎসুক ক্লাবটির ভক্তরা। আপাতত ভালভার্দের সামনে রিয়াল মাদ্রিদ চ্যালেঞ্জ। ২৯ জুলাই ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াই দিয়ে মঞ্চে অবতীর্ণ হবে ভালভার্দে অধ্যায়।

ডেনিস সুয়ারেজ
ক্লাবের হয়ে খেলতে নিজের ছুটি ছোট করে ফেলেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। গত মৌসুমে গোটাখানেকের বেশি ম্যাচ খেলা হয়নি। ভালভার্দের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে উন্মুখ হয়ে আছেন স্প্যানিশ তারকা। বার্সাও তার দিকে তাকিয়ে থাকবে।

Banglabid

আরদা তুরান
তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডারের যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। কিন্তু চোটের কারণে গত মৌসুমটা বার্সার হয়ে নিজের সেরাটা দিতে পারেননি তুরান। শোনা যাচ্ছিল চীনে চলে যেতে পারেন। যাননি। বার্সার হয়েই দেখা যাবে তাকে। আলোটা নিজের করে নিতে প্রাক-মৌসুমটা কাজে লাগাতে চান তিনি। অনেক আশা নিয়ে দলে ভেড়ানো তারকার দিকে আরও বেশি চাওয়া নিয়ে তাকিয়ে আছে বার্সাও।

আন্দ্রেস ইনিয়েস্তা
কাতালানদের মাঝমাঠের প্রাণভোমড়াকে গত মৌসুমটা বেশিরভাগ সময় লড়তে হয়েছে চোটের সঙ্গে। ক্লাবের সঙ্গে এখনও চুক্তিটা নবায়ন করেননি। শোনা যাচ্ছে ভালভার্দে কাতালানদের ইনিয়েস্তা নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করবেন। এমনটা ঘটলে শৈশবের ক্লাবের সঙ্গে তাকে করতে হতে পারে সম্পর্কোচ্ছেদ। কিন্তু নিজেকে আরেকবার প্রমাণের অপেক্ষায় আছেন ইনিয়েস্তা। জানিয়ে দিতে চান তিনি ফুরোননি। সঙ্গে নিজের ফিটনেসের প্রমাণটাও দিতে হবে নতুন গুরুর কাছে।

জেসপার সিলিসেন
আয়াক্স থেকে কিনে আনার পর তাকে খুব একটা খেলায়নি বার্সা। নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন ছুটিতে থাকাটা বড় উপলক্ষ হয়েই আসছে এই গোলরক্ষকের জন্য। আইসিসিতে সিলিসেন খেলার সুযোগ পাবেন জুভেন্টাস, ম্যানইউ এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে। নিজেকে প্রমাণের এই তো সুযোগ!

Reneta

নেলসন সেমেদোও
সদ্যই বার্সার জার্সি গায়ে চাপানো রাইট-ব্যাককে বলা হচ্ছে দানি আলভেজের কার্বন কপি। ব্রাজিলিয়ান আলভেজ ক্লাব ছাড়ার পর থেকেই ডানপ্রান্তের রক্ষণ হয়ে আছে কাতালানদের মাথার ব্যথার কারণ। আলভেজের অভাব সেমেদোওকে দিয়ে পূরণ হবে কিনা তার আংশিক প্রমাণ পাওয়া যেতে পারে এই প্রাক-মৌসুম টুর্নামেন্ট দিয়েই।

মারলন
বার্সা-বি দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়া মারলনকে নিয়ে বড় স্বপ্ন ক্লাবের। আগামীর তারকা রূপে গড়ে তুলতে মারলনকে নিয়েই যুক্তরাষ্ট্র এসেছে কাতালানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আগস্ট ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT