চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমী-ওমর সানী দাম্পত্য জীবনের ২৬ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ০২, আগস্ট ২০২১
বিনোদন
A A

তারকা দম্পতি ওমর সানি-মৌসুমীর ২৬তম বিবাহ বার্ষিকী সোমবার (২ আগস্ট)। ১৯৯৫ সালের এই দিনে বিয়ে করেন তারা। বিশেষ এই দিনে সবার কাছে দোয়া চেয়েছেন সানি-মৌসুমী দম্পতি।

করোনার কারণে ২৬ তম বিবাহ বার্ষিকী উদযাপনের কোনো আনুষ্ঠানিকতা রাখছেন না এই তারকা দম্পতি। তবে বিশেষ দিনের প্রথম প্রহরে ঘরোয়াভাবে কেক কেটেছেন ওমর সানি-মৌসুমী।

বিবাহবার্ষিকী উপলক্ষে ফেসবুকে ওমর সানি লেখেন, আলহামদুলিল্লাহ ২৬ বছর পার করলাম। আপনাদের দোয়াতে আল্লাহর হুকুমে, পরিবার পরিজন, বন্ধুবান্ধব, ফিল্ম ক্লাব, শিল্পীসমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি- চলচ্চিত্র বান্ধব সবাইকে নিয়ে তার চেয়ে বড় আমাদের ভক্ত, আপনাদের দোয়াতে বাকি জীবন কবর পর্যন্ত যেতে পারি দোয়া করবেন।

মৌসুমীকে নিয়ে সানী বলেন, মৌসুমী একজন পরিপূর্ণ মানুষ। সে যেমন নায়িকা, তেমনি স্ত্রী-মা হিসেবেও অসাধারণ। বাবার বাড়ি বা শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের খবর রাখে সে। সবার সুখ-দুঃখের অংশীদার হয়। সমাজসেবক হিসেবেও সে সফল মানুষ। আমার সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এককথায় মৌসুমীই আমার জীবনের সব।

ওমর সানী-মৌসুমীর সুখের সংসারে রয়েছে দুই সন্তান— ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা। কিছুদিন আগে একমাত্র ছেলে ফারদিনকে বিয়ে দিয়েছেন সানি-মৌসুমী।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাধেন ওমর সানী ও মৌসুমী। এর মধ্যে রয়েছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সাহেব নামে গোলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমর সানীজুটিদম্পতিপ্রথম প্রেমবিবাহ বার্ষিকীমুক্তির সংগ্রামমৌসুমীলজ্জালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT