চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে একাই লড়বেন মৌসুমী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা মৌসুমীর নেতৃত্বে নতুন প্যানেল আসছে, এমন খবর সবারই জানা। তবে এবার জানা গেল ভিন্ন খবর।

শুরুতে মৌসুমীকে উৎসাহ দিয়ে অনেক সিনিয়র শিল্পী নির্বাচন করার জন্য এগিয়ে এলেও এখন পাশে নেই কেউ। এমন অভিযোগ এই নায়িকার। তবে থেমে যাননি মৌসুমী। বরং সাহস নিয়ে একাই লড়তে যাচ্ছেন এই আসন্ন নির্বাচনে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির সভাপতি পদে নিজের মনোনয়নপত্র জমা দিতে আসেন মৌসুমী। সেখানে তিনি কিছু শিল্পীর দ্বিমুখী আচরণে ব্যথিত হওয়ার কথা জানান।

মৌসুমী এও অভিযোগ করেন, শিল্পীদের নির্বাচনে আনন্দ হবে, উৎসব নেমে আসবে। শিল্পীরা হাসতে হাসতে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। কিন্তু এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নানাভাবে। এখানে অদৃশ্য উপরমহলকে ব্যবহার করে প্রভাব খাটানো হচ্ছে।

এসব কারণে অবাক এবং হতাশ হয়েছেন বলে জানান মৌসুমী। তিনি আরও বলেন, কয়েকজন সদস্যদের নিয়ে চমৎকার একটি প্যানেল সাজিয়েছিলাম। কিন্তু আড়াল থেকে একটি মহল কাটি করেছে। সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছে।

এই পর্যায়ে এসে পিছু হটার মানুষ নন জানিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির এই নায়িকা বলেন: নির্বাচনে আমি একা। আর কেউ নেই আমার পাশে। যারা আমাকে সভাপতি পদে নির্বাচন করতে পরামর্শ ও সাহস দিয়েছিলেন তারাও আমার সঙ্গে নির্বাচনে নেই। কিন্তু আমি পিছু হাঁটবো না। সাহসের সঙ্গে একাই লড়ে যাবো। আমি বুঝতে পারছি না শিল্পী সমিতির নির্বাচনে জিতে কী এমন হবে যে উপরমহলকে এভাবে কাজে লাগাতে হবে?

Reneta

তিনি অভিযোগ তুলে বলেন, আমার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে ডি এ তায়েবের নির্বাচন করার কথা। তাকেও নানাভাবে বাঁধা দেয়া হচ্ছে। সুন্দর একটি নেতৃত্ব চাই। এজন্য সরে যাচ্ছি। একা একা হলেও নির্বাচনে থাকবো। আমাকে শিল্পীরা সমর্থন দিয়েছেন, এটাই আমার প্রেরণা।

২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৌসুমীলিড বিনোদনশিল্পী সমিতি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT