জনপদ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মৌলভীবাজারের নাদামপুরে প্রাইভোট কার ও অটো-রিকশার মুখোমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এতে আহত আহত হয়েছে ৩ জন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে মৌলভীবাজারের ঢাকা-সিলেট মহাসড়কের নাদামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নাদামপুরের ওই এলাকায় একটি প্রাইভোট কার ও সিএনজি চালিত অটো-রিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর নিহত হয় চার জন।

নিহতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার নাহিদ আহমদ (২৬), জাহাঙ্গীর তালুকদার (৩৮), শাদত তালুকদার, শাহনাজ বেগম (২৮), সাইফ আহমদ (১২) ও লায়েছ আহমদ (৩০)।

আহতরা হলেন ইয়াসমিন বেগম (৩০), নুরজাহান (৩) ও মোস্তাক আহমদ (০৪)।

বিষয়:লিড নিউজসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…