আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেয়ার সুপারিশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিরা। তারা বলছেন, মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন পরিকল্পনা হওয়া প্রয়োজন। চ্যানেল আই এর শিক্ষা বাজেট আলোচনায় এমন সুপারিশ করেছেন তারা।
চায়ের রাজধানী মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার গণমহাবিদ্যালয়ে ২০১৬-১৭ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা শিক্ষা বাজেট নিয়ে । তৃণমূলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার নানা ইস্যু নিয়ে কথা বলেন গণমাধ্যম ব্যাত্তিত্ব শাইখ সিরাজ।
তিনি বলেন, মৌলভী বাজারের এ জায়গাটিতে টিলা, সমতল ভূমি, চা বাগান এবং খানিকটা হাওড় এর মিশ্রণে এ জেলা।
উপবৃত্তি, লাইব্রেরি, মিড-ডে মিলসহ শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। প্রাইভেট শিক্ষার অব্যবস্থাপনার অভিযোগ এনে শিক্ষার্থীরা বলেন, আমাদের ১২ দিনের প্রাইভেট পড়াতে স্যাররা নেন ৫শত টাকা। আমরা ঠিক মতো ক্লাসই করতে পারি না। ১২ দিনে ৫শত টাকা কোথা থেকে দেবো। তার সমর্থনে উপস্থিত সকলে হাত তুলে সমর্থন জানায়।
পেশাগত নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলন শিক্ষকরাও। উঠে আসে শিক্ষা পরিবারের চালচ্চিত্র। একজন শিক্ষার্থী তার বাবার অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বলেন, আমার বাবার দৈনিক আয় মাত্র ৮৫ টাকা। সেটা দিয়ে আমাকে স্কুলে এবং আমার বড় বোনকে কলেজে পড়াচ্ছেন। চা বাগান থেকে এখানে এসে ক্লাস করতে আমাদের অনেক টাকা খরচ পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের জন্য বাসের ব্যবস্থা থাকলে ভালো হয়।
এতকিছুর পরও শিক্ষায় অর্জন সর্বোচ্চ… এমন দাবি অতিথিদের। এসময় শিক্ষকরাও তাদের বিভিন্ন সিমাবদ্ধতার কথা তুলে ধরেন। বিজ্ঞানাগারের সল্পতা থেকে শুরু করে সঠিক বিষয়ে পাঠ দানের জন্য উপযুক্ত শিক্ষকের অভাবও ওঠে আসে তাদের কথায়। তবে এসকল সম্যস্য সমাধানের আশ্বিাসও মিললো দায়িত্বশীলদের কথায়।
এঅঞ্চেলের শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমান আরও বাড়ি নেওয়ার জন্য পৌরসভার আওতাভূক্ত করার কথা জানানো হলো এবারের শিক্ষা বাজেটের মাঠে থেকে।
আসছে বাজেটের আগেই তৃণমূলের এই সুপারিশগুলো সংশ্লিষ্টদের নজরে আনার দাবি করেন বক্তারা।
(এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত সাড়ে ১১টায় চ্যানেল আই-এর পর্দায়)










