চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহিতুল ইসলামের প্রথম জানাযা সম্পন্ন

পরাগ আজিমপরাগ আজিম
৮:২৩ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আ ফ ম মোহিতুল ইসলামের প্রথম জানাযা বাদ আসর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহিতুল ইসলামের মরদেহ বর্তমানে মিরপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার যশোরের ঝিকরগাছা হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা এবং জুম্মার পর মনিরামপুরের কাশিমপুরে নিজ বাড়ির মসজিদে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবার পর পারিবাবিক গোরস্থানে মা’য়ের কবরের পাশে দাফন করা হবে।

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মোহিতুল ইসলামের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট লালবাগ থানায় গিয়ে এই মোহিতুল ইসলাম প্রথম বঙ্গবন্ধু হত্যার মামলা দায়ের করার চেষ্টা করে। সেদিন উনাকে পাগল বলে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে ইতিহাসের একটা অধ্যায় শেষ হলো।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হক হানিফ বলেন, মোহিতুল ইসলামের শেষ ইচ্ছা ছিল জীবন দশায় বঙ্গবন্ধুর সকল খুনীদের রায় কার্যকর দেখে যাওয়া। এখন বঙ্গবন্ধুর অন্যান্য খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যক্রর করলে উনার আত্মা শান্তি পাবে।

কিডনি সমস্যা নিয়ে গত মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহিতুল ইসলাম।

Reneta

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ১২ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন, ওইদিন অবস্থা স্বাভাবিক হলে তাকে আমরা কেবিনে নিয়ে যাই। এবং আবার শারিরীক অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে স্থান্তান্তর করা হয়। মৃত্যুর আগ পর্যন্তই তিনি আইসিইউতে ছিলেন। কয়েকদিন ধরে তার অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় তার আবাসিক সহকারী ছিলেন মোহিতুল ইসলাম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর নির্মম হত্যার সময় তিনি ওই বাড়িতেই ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যার বিচারের বাধা কেটে যাওয়ার পর ওই বছরের ২ অক্টোবর মামলা করেন মোহিতুল ইসলাম। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষে ৫ আসামীর মৃত্যুদণ্ড এরই মধ্যে কার্যকর হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুহিতুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT