চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোহাম্মদ ইলিয়াস কাঞ্চনকে আমি চিনি না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

নাম ঠিকঠাক না থাকায় আদালতের সমন ফিরিয়ে দিলেন আসন্ন শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে উপলক্ষ্য করে বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালত থেকে নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর একটি সমন আসে। কিন্তু তাতে নামের আগে ‘মোহাম্মদ’ থাকায় সেটি গ্রহণ করেননি বরেণ্য এই অভিনেতা।

শুক্রবার (২৫ অক্টোবর) শিল্পী সমিতির নির্বাচন। আর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শিল্পী সমিতি নিয়ে নানা রকম শোরগোল শোনা যাচ্ছে। অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে অনেকের সদস্যপদ বাতিল করা হয়েছে।

সেই প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর, প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর ‘নির্বাচন কেন স্থগিত করা হবে না’-এই মর্মে কারণ দর্শানোর উকিল নোটিশ পাঠানো হয়েছিলো।

অভিনেতা মো. সোহেল খান ও মোহাম্মদ হোসাইন লিটনের পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সাইফুর রহমান এই নোটিশ পাঠান। নোটিশ গ্রহণ করেননি তিন বিবাদী প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান।


নোটিশ গ্রহণ না করায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উচ্চ আদালত থেকে এই তিন বিবাদীর নামে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সমন জারি হয়। সমন নিয়ে আসেন উচ্চ আদালতের পেশকার এস এম শফিউর রহমান।

Reneta

এদিন দুপুর ৩টায় তিনি শিল্পী সমিতির কার্যালয়ে সমন নিয়ে আসেন। এখানে এসে তিনি মিশা সওদাগর ও জায়েদ খানকে পাননি বলে জানান। আর ইলিয়াস কাঞ্চনকে পেলেও সমনে তার নামের আগে ‘মোহাম্মদ’ থাকায় সেটি গ্রহণ করেননি তিনি।

সাংবাদিকদের সামনে পেশকারকে জবাব দিতে গিয়ে প্রধান এই নির্বাচন কমিশনার বলেন: আমি একজন পরিচিত অভিনেতা। আমাকে রাষ্ট্র কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। একবার একুশে পদকও দিয়েছে। আমার নাম সেখানে ইলিয়াস কাঞ্চন। এই ‘মোহাম্মাদ ইলিয়াস কাঞ্চন’কে আমি চিনি না। তাই এটি আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।

প্রধান নির্বাচন কমিশনারের পদবী ও ঠিকানা ঠিক আছে। তাহলে গ্রহণ করতে কী অসুবিধা? পেশকারের এই প্রশ্নে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি তর্কে যাবো না। এটা আইনের ব্যাপার। নাম ঠিক হয়ে আসলে আমি এটা অবশ্যই গ্রহণ করবো।

এদিকে নির্বাচন স্থগিতের গুঞ্জনকে পাত্তা না দিয়ে ইলিয়াস কাঞ্চন ২৫ অক্টোবর সুশৃঙ্খলভাবেই শিল্পী সমিতির নির্বাচন হবে বলে নিশ্চিত করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিয়াস কাঞ্চনজায়েদ খানমিশামৌসুমীলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT