রাজধানীর মোহাম্মদপুরে জামায়াতের ২৮ নারী নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত নারী নেত্রীরা সরকার উৎখাত ও নাশকতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য বৈঠক করছিলো।
তাদের কাছ থেকে ডায়েরিসহ বিপুল নথিপত্র উদ্ধার হয়েছে। নথিপত্রে জামায়াত-শিবিরের সাংগঠনিক কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে পুলিশের ব্রিফিং জানায়।







