শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে টিকে থাকতে হলে মোহামেডানের সামনে কঠিন সমীকরণ অপেক্ষা করছে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে বুধবার গোলশূন্য ‘ড্র’ করে বিপাকে পড়েছে দলটি।
মোহামেডান হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে তাই জয়ের বিকল্প ছিল না। কিন্তু সাদা-কালোরা সেটা পারেনি।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় ম্যাচ জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলতো। ড্রয়ের পর এখন তাদের শেষ ম্যাচ থেকেও এক পয়েন্ট প্রয়োজন হতে পারে। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব।








