ঢাকা আবাহনীর মতো ঢাকা মোহামেডানও হার দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে যাত্রা শুরু করেছে। রোববার চট্টগ্রামে নেপালের ক্লাব মানাং মার্সায়াংদি’র কাছে ০-২ গোলে হেরে গেছে ঢাকার ঐতিহ্যবাহী দলটি।
শনিবার উদ্বোধনী দিনে ঢাকা আবাহনী মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে ০-১ গোলে হেরে যায়।
মোহামেডান এদিন মার্সিয়াংদি’র কাছে শুরু থেকেই খেই হারায়। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করতে হয় তাদের।
ম্যাচের ৫৩তম মিনিটে আলফাজ গোল করে মোহামেডানকে পিছিয়ে দেন। এরপর ৮৫তম মিনিটে বিশাল রাই দ্বিতীয় গোল করে স্বাগতিক দলটিকে ম্যাচ থেকে ছিটকে দেন।
এই গ্রুপের অন্য দুটি দল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী এবং আফগানিস্তানের শাহিন আসমাই।







