চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানকে হারিয়ে সেমিতে শেখ জামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
স্পোর্টস
A A

সলোমন কিংয়ের একমাত্র গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধের গোলে জয় তুলে নেয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথম কোয়ার্টারে জোসেফ আফুসির দল সুযোগ নষ্টের মহড়া দিতে দিতে এগিয়েছে। শেষ পর্যন্ত ম্যাচের ৭৫ মিনিট বহু কাঙ্ক্ষিত গোলটি পায় শেখ জামাল।

ম্যাচের অষ্টম মিনিটে মোমোদু বাহর শটে মোহামেডানের গোলরক্ষক মামুন খান দেয়াল হয়ে দাঁড়ালে প্রথম সুযোগটি হারায় শেখ জামাল। ২৬ মিনিটে রাফায়েল ওডোইনের শটে আবারো মামুনের প্রতিরোধ। ৩২ মিনিটে মামুনকে একা পেয়েও জাল খুঁজে নিতে পারেননি রাফায়েল।

সুযোগ হাতছাড়ার মহড়ায় প্রথমার্ধ গোলশূন্যই থাক। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে স্যামসন ইলিয়াসুর শট শেখ জামালের গোলরক্ষক সামিউল ইসলাম ফিরিয়ে দিলে সাফল্য মেলেনি মোহামেডানেরও।

এরপরই গোলের হাসিতে মাতে শেখ জামাল। মোমোদুর থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন সলোমন। সেটিই সেরা চারের টিকিট দেয় ধানমন্ডির ক্লাবটিকে।

দ্বিতীয় কোয়ার্টারে বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনী লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমতিয়াজের সেঞ্চুরির কাছে শেখ জামালের হার

পরবর্তী

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেলফি তুললেন চঞ্চল চৌধুরী

পরবর্তী
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে চঞ্চল চৌধুরীর সেলফি

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেলফি তুললেন চঞ্চল চৌধুরী

পথেই আছে বাংলাদেশ

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT