চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানকে গুঁড়িয়ে আবাহনীর মধুর প্রতিশোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ২০, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মুখোমুখি প্রথম দেখায় হারলেও সুপার লিগের প্রথম দ্বৈরথে মোহামেডানকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে আবাহনী। মিরপুরে রাতের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই একদমই জমেনি। খেলা হয়েছে একপেশে।

আবাহনীর রানপাহাড়ে চাপা পড়ে মোহামেডান। ১৯৪ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সাদা-কালো জার্সিধারীদের ইনিংস থামে দেড়শর আগে। লোয়ারঅর্ডারে আবু হায়দার রনির ফিফটি কেবল হারের ব্যবধানই কিছুটা কমিয়েছে মোহামেডানের।

মাহমুদুল হাসান ৩৭ ও ইরফান শুক্কুর করেন ২৭ রান। আবাহনীর মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত নেন দুটি করে উইকেট। আরাফাত সানি ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নিয়েছেন।

৪২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে মোহামেডান। দলীয় সংগ্রহ তিন অঙ্কে যাবে কিনা; সেটি নিয়েই ছিল সংশয়। শেষ পর্যন্ত আবু হায়দারের ৫৩ রানের অপরাজিত ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৩৩-এ পৌঁছায় মোহামেডানের স্কোর।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে আবাহনী ওপেনার মুনিম শাহরিয়ার ব্যাট হাতে ঝড় তোলেন শুরুতে। মাঝামাঝি সময়ে দলের সংগ্রহ বড় করতে থাকেন মুশফিকুর রহিম।

দুজনের দারুণ ব্যাটিংয়ে মোহামেডানের বিপক্ষে দুইশ’র কাছাকাছি পুঁজি পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

Reneta

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির দ্বৈরথে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল আবাহনীরই (১৮৩/৫)।

আকাশী-নীলদের ওপেনার মুনিম ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে যান। মুশফিক ৩২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীডিপিএল-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১মোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT