চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-মাশরাফীর তোপে ছোটই থাকল লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরু থেকে শেষঅবধি দারুণ বোলিংয়ের প্রদর্শনী জারি রেখে লক্ষ্যটা ছোটই রাখতে পারল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৪৮ রানের লক্ষ্য ছুঁতে পারলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হবে মাশরাফীর দলের। মোস্তাফিজ ৪ ও মাশরাফী ৩টি উইকেট তুলে দিনটা বোলারদের করে নিয়েছেন।

ডাবলিনে শাই হোপের ৮৭ ও জেসন হোল্ডারের ৬২ রানে লড়াই করার পুঁজি পায় ক্যারিবীয়রা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৪৭ রানে পৌঁছায় আগেই ফাইনাল নিশ্চিত করা দলটি।

আমব্রিসকে (২৩) ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙেছিলেন মাশরাফী। টাইগার অধিনায়ক পরে নিয়েছেন আরও দুই উইকেট। শেষপর্যন্ত ১০ ওভারে ৬০ রান খরচায় তার ঝুলিতে ৩ উইকেট। উইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচেও নিয়েছিলেন তিন উইকেট।

গত ম্যাচের মতো মিরাজ ও সাকিব কম রান দেয়ার প্রদর্শনী জারি রেখেছেন এদিনও। মিরাজ ১০ ওভারে ৪১ রানে ১ উইকেট নিয়েছেন। সাকিবেরও উইকেট ১টি, ১০ ওভারে এক মেডেনে খরচ ২৭ রান।

উইন্ডিজের সেরা ইনিংসটি হোপের, ৬ চার ও এক ছক্কায় ১০৮ বলে ৮৭ রানের। বাংলাদেশের বিপক্ষে টানা চতুর্থ সেঞ্চুরির পথেই ছিলেন। মাশরাফী উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দী করলে সেটি আর হয়নি।

২০১৮ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৪৬ রানের একটা ইনিংস খেলেছিলেন শাই হোপ। সেই শুরু। পরের দুই দেখাতেও তুলে নেন শতক। সিলেটে অপরাজিত ১০৮, ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে ১০৯, সোমবার সেখানেই খেললেন ৮৭ রানের আরেকটি ইনিংস।

হোল্ডার ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৭৬ বলে, ৩ চার ও এক ছয়ে। বাকিদের মধ্যে ব্রাভো ৬, চেজ ১৯, কার্টার ৩, অ্যালেন ৭ রানে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

এদিন টাইগারদের জন্য সুখকর হতে পারে মোস্তাফিজের ছন্দে ফেরা। কয়েকটি ম্যাচে খরুচে বোলিং করে আলোচনায় ছিলেন ফিজ, সেটি কাটিয়ে উঠেছেন, নিয়েছেন ৪ উইকেট। ৯ ওভারে খরচ কেবল ৪৩ রান, আছে একটি মেডেনও।

ট্যাগ: মাশরাফীমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহে রমজানে যেসব ইবাদতে অসংখ্য-অগণিত ফজিলত

পরবর্তী

চলে গেলেন কিংবদন্তি হলিউড অভিনেত্রী ডরিস ডে

পরবর্তী

চলে গেলেন কিংবদন্তি হলিউড অভিনেত্রী ডরিস ডে

কৃষক কেন ধান খেতে দিচ্ছে আগুন, সন্তানেরা কেন মানববন্ধনে

সর্বশেষ

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT