চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের হতাশার দিনে বড় সংগ্রহ লক্ষ্ণৌয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০১, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের নবম ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান খরচায় উইকেটশূন্য থাকেন ফিজ। বাকি বোলাররাও খরচের খাতা খুলে বসলে শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৯৫ রানে থামে লোকেশ রাহুলের দল।

রোববার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লক্ষ্ণৌ। ১৩ বলে ২৩ রান করে ডি কক ফিরলেও রানের খাতা সচল রাখেন অধিনায়ক রাহুল। ৫ ছয় ও ৪ চারে ৫১ বলে ৭৭ করে সাজঘরে ফেরেন।

শেষদিকে দীপক হুদার ৩৪ বলে ৫২ ও ক্রুনাল পান্ডিয়ার ৬ বলে ৯ রানে ভর করে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ গড়ে লক্ষ্ণৌ।

Banglabid

অক্ষর প্যাটেল ছাড়া বাকি সবাই ছিলেন খরুচে। ৪ ওভারে সর্বোচ্চ ৪৪ রান দেন চেতন সাকারিয়া। মোস্তাফিজ খরচ করেছেন ৩৭ রান। কোনো উইকেটের দেখা পাননি।

ইনিংসের প্রথম বলেই ফিজকে বাউন্ডারি ছাড়া করে লক্ষ্ণৌ ওপেনার ডি কক। পরের দুই বলে দুই সিঙ্গেল এলেও শেষ তিন বলে কোনো রান তুলতে পারেনি ডি কক। ৬ রান দিয়ে প্রথম ওভার শেষ করে ফিজ।

পাওয়ার প্লের শেষ ওভারে এসে এক বাউন্ডারি, এক ডাবল ও দুই সিঙ্গেলে ৮ রান দিয়ে ওভার শেষ করেন ফিজ। ১৮তম ওভারে এসেও ৮ রান খরচ করেন। ইনিংসের শেষ ওভারে ছক্কা খেয়ে বসলে ১৫ রান খরচ হয়ে যায় মোস্তাফিজের।

Reneta

এদিন দিল্লির শার্দুল ঠাকুরই কেবল উইকেট পেয়েছেন, ৩ উইকেট নিয়েছেন ৪০ রান খরচায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলদিল্লি ক্যাপিটালসমোস্তাফিজরাহুললক্ষ্ণৌ সুপার জায়ান্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২৫

পরবর্তী

প্যানিক অ্যাটাকে ভুগছেন আমির কন্যা ইরা

পরবর্তী
ইরা প্যানিক অ্যাটাকের সময় তার বাবার সাথে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যানিক অ্যাটাকে ভুগছেন আমির কন্যা ইরা

চাঁদ দেখা না যাওয়ায় ঈদের তারিখ ঘোষণা করছে জাতীয় চাঁদ দেখা কমিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, মঙ্গলবার ঈদ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT