চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের সঙ্গে ফিরলেন রুবেলও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনকে নিয়েই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশ ছাড়বেন টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ফিট মোস্তাফিজ। কাটার মাস্টার কাউন্টি খেলতে যেয়ে ইনজুরিতে পড়েছিলেন। পরে কাঁধে অস্ত্রোপচার ও ৬ মাসের পুনর্বাসনের ধকল সামলে নিউজিল্যান্ড সফরের দলে ফেরেন। ওয়ানডে ও টি-টুয়েন্টি খেললেও কিউই সফরে টেস্টে নামেননি। এরপর ভারত সিরিজে নিজে থেকে সরে দাঁড়ান ফিজ।

অন্যদিকে নিউজিল্যান্ড সফরের দলে থাকা রুবেল ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে জায়গা পাননি। ঘরোয়া লিগ বিসিএলে দারুণ পারফর্ম করে আবারো দলে ফিরলেন তিনি।

ভারত সফরে প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েস ইনজুরিতে পড়ায় মোসাদ্দেক হোসেন সৌকতের ডাক পড়েছিল। শ্রীলঙ্কা সফরের দলেও তাকে রাখা হয়েছে। এছাড়া ভারত সফরের দলে থাকা পেসার শফিউল ইসলাম বাদ পড়েছেন।

বাংলাদেশ ২৭ বা ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়বে। লঙ্কানদের বিপক্ষে গলে’তে ৭-১১ মার্চ হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১৯ থেকে ১৯ মার্চ পি সারায়। এর আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ২ মার্চ। পরে তিন ওয়ানডে এবং দুই টি-টুয়েন্টির সিরিজও রয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল:
তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

পরবর্তী

কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণ চেষ্টা

পরবর্তী

কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণ চেষ্টা

‘বাচ্চাদের সঙ্গে কাজ করলে দেশ সর্ম্পকে অনেক কিছু শেয়ার করতে পারি’

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT