চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের যত্ন নিতে বললেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ওয়ার্নার

চট্টগ্রাম টেস্টে ডেভিড ওয়ার্নারকে আউট করেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে একই দলের হয়ে খেলার সুবাদে মোস্তাফিজ-ওয়ার্নার দুজন দুজনের সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন। সম্পর্কের সেই সূত্র ধরেই আইপিএল সতীর্থের যত্ম নিতে বললেন অজি সহ-অধিনায়ক।

দিনশেষ সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেন, ‘আমি মনে করি সে খুবই ভালো বোলার। তবে একটা জিনিস, বাংলাদেশকে তার যত্ন করতে হবে। আপনাকে আপনার পেসারদের যত্ন নিতেই হবে।’

‘মোস্তাফিজ যদি আপনার এক নম্বর বোলার হয়, আপনার পেস আক্রমণের নেতৃত্বে থাকে। তাহলে তো কথাই নেই। যখন আপনার সামনে বেশ কয়েকটি টেস্ট ও ওয়ানডে থাকবে, তখন আপনাকে বাছাই করতে হবে। প্রয়োজন অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী খেলাতে হবে। সেক্ষেত্রে পেসারদের উপর নজরদারি রাখতে হবে। সিদ্ধান্ত নিতে হবে সে টেস্ট খেলবে, ওয়ানডে খেলবে, নাকি টি-টুয়েন্টি খেলবে। সেটা তার সঙ্গে কথা বলেই নির্ধারণ করতে হবে। তবে এটা সম্পূর্ণ মোস্তাফিজের উপর যে সে কোন ফরম্যাটকে গুরুত্ব দিয়ে খেলতে চায়। নাকি তিন ফরম্যাটেই খেলতে চায়। তার সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছি। সে ভিন্ন ধরনের ট্যালেন্ট। ভিন্ন ধারার বোলার।’ টাইগার বাঁহাতিকে নিয়ে মন্তব্য ওয়ার্নারের।

ইনজুরির পর চট্টগ্রাম টেস্ট দিয়ে স্বরূপে ফেরার আভাস দিয়ে রাখলেন মোস্তাফিজ। ওয়ানডেতে পাঁচ ম্যাচ আর টেস্টে তিন ম্যাচ খেলার পর অবশেষে আবারও তিন উইকেট শিকার করেছেন তিনি।

প্রথম ইনিংসে টাইগাররা ৩০৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। বুধবার দিন শেষে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান। অর্থাৎ, এখন ৭২ রানের লিডে রয়েছে অজিরা।

ছবি: সাকিব উল ইসলাম

Jui  Banner Campaign
ট্যাগ: ডেভিড ওয়ার্নারমোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT