চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোস্তাফিজের জন্য এটি আদর্শ উইকেট’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:৫৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: আবির্ভাবে একাই কাঁপিয়ে দিয়েছিলেন ভারতকে। মায়াবী কাটারে রোহিত-কোহলি-ধোনিদের বিষম খাইয়ে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (২-১)। রাতারাতি তারকা বনে যাওয়া মোস্তাফিজুর রহমানের শুরুর গল্প নতুন করে সামনে নিয়ে আসছে এজবাস্টনের উইকেট।

ভারতীয় ক্রিকেট সাংবাদিক সন্দীপন ব্যানার্জি মনে করেন, মোস্তাফিজ তার মূল অস্ত্র কাটার ধরানোর জন্য মঙ্গলবার ভারতের বিপক্ষে পেতে যাচ্ছেন আদর্শ উইকেট।

সন্দীপন এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডের প্রেসবক্সে বসে দেখেছেন ইংল্যান্ড-ভারত ম্যাচ। রোববার যে উইকেটে খেলা হয়েছে সেটিতেই মঙ্গলবার খেলবে বাংলাদেশ-ভারত। আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে জোর গলায় বললেন, এই উইকেট মোস্তাফিজের জন্য।

Banglabid

‘মোস্তাফিজ শুরুর দিকে ভালো করতে না পারলেও ডেথ ওভারে কিন্তু কামব্যাক করছে। আজকের ম্যাচের কথা যদি বলি, এই উইকেট কিন্তু মোস্তাফিজের জন্য। তার জন্য ইংল্যান্ডে আদর্শ উইকেট যদি কোনোটি থেকে থাকে, সেটি এটি। আগের ম্যাচে দেখেছি লিয়াম প্লাঙ্কেট বা অন্য বোলাররা স্লো বল বা স্লোয়ার বাউন্সার ভালোভাবে এক্সিকিউট করছিল ভারতের ব্যাটসম্যানদের সামনে। আজ মোস্তাফিজের জন্য আদর্শ উইকেট। ওর কাটার যদি পিচে হালকা গ্রিপ করে, তাহলে ভারতের ব্যাটসম্যানদের পক্ষে অন দ্য রাইজ খেলা বা ড্রাইভ মারা সমস্যার হতে পারে।’

সন্দীপন ব্যানার্জি

সুখস্মৃতি ভালো করার অনুপ্রেরণা দেয়, যোগায় আত্মবিশ্বাস। সে পথ ধরে মোস্তাফিজ নিশ্চয়ই চাইবেন এজবাস্টনে ৪ বছর আগের মিরপুরকে ফিরিয়ে আনতে। বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকার স্বপ্নকে কাঁধে নিয়ে পুরনো ভূমিকায় অবতীর্ণ হতে পারলে ফিজই হতে পারেন ম্যাচজয়ের প্রভাবক!

এগিয়ে বাংলাদেশের মিডলঅর্ডার
বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট। সার্বিক শক্তির বিচারে নিজ দেশকে এগিয়ে রাখলেও মিডলঅর্ডারের ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সন্দীপন।

Reneta

‘আমার মনে হয় বাংলাদেশের মিডলঅর্ডার ভারতের চেয়ে কিছুটা শক্তিশালী। বাংলাদেশের মিডলে অভিজ্ঞ সব ব্যাটসম্যান। সাকিব তিনে উঠে এসে খেলছে, মুশফিকুর আছে। মাহমুদউল্লাহ, জানি না তার ইনজুরির কী অবস্থা। অভিজ্ঞ মিডলঅর্ডার। ভারতের মিডল সেদিক থেকে ভঙ্গুর। ধোনি সেই ধোনি নেই। সেরা সময়ে নেই। রিশভ পান্ট এসেছে, মাত্র ২১ বছর বয়স। মিডলঅর্ডারে বাংলাদেশ একটু হলেও এগিয়ে আছে। ব্যাটিংয়ে ভারতের মূল শক্তি টপঅর্ডার। রোহিত-কোহলির সঙ্গে কেএল রাহুল। ক্লাসের কথা যদি বলি, রাহুলও কিন্তু তাদের সমপর্যায়ের ক্রিকেটার। তাদের ক্ষমতা আছে নিজের দিনে একাই ম্যাচ জিতিয়ে দেয়ার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে: কাদের

পরবর্তী

টাইগারদের আত্মবিশ্বাসী রাখবে যে জায়গাগুলো

পরবর্তী

টাইগারদের আত্মবিশ্বাসী রাখবে যে জায়গাগুলো

জাতীয় চারুকলা পুরস্কার পেলেন আট শিল্পী

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT