চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের আগুনঝরা বোলিংয়ে বিপর্যস্ত কলকাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পুরো ম্যাচে কিপটে বোলিং করেছেন মোস্তাফিজ। ৪ ওভারে ১৮ রান দিয়ে দলের সবচেয়ে কম খরুচে বোলার তিনিই। শেষ ওভারে ৩ উইকেট নিয়ে প্রথম ইনিংসে কলকাতাকে ১৪৬ রানের বেশি করতে দেননি বাংলাদেশের পেসার।

বৃহস্পতিবার আইপিএলের ৪১তম ম্যাচে দিল্লী ক্যাপটালসকে ১৪৭ রানের লক্ষ্য দেয় কলকাতা নাইট রাইডার্স।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লী অধিনায়ক রিশভ পান্ট। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি মোস্তাফিজ। প্রথম ওভারে মাত্র ২ রান দেন বাঁহাতি পেসার।

পরের ওভারে দারুণ এক ইনসুইংয়ে অ্যারন ফিঞ্চকে বোল্ড করেন চেতন সাকারিয়া। পঞ্চম ওভারে অক্ষরের বলে ক্যাচ হয়ে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার। পাওয়ার প্লে-র শেষ ওভারে আবারও বোলিংয়ে আসেন মোস্তাফিজ। উইকেট না পেলেও এ ওভারে মাত্র ৪ রান দেন কাটার মাস্টার

অষ্টম ওভারে ২ বলে ২ উইকেট নিয়ে কলকাতাকে ব্যাকফুটে ঠেলে দেন কুলদীপ। পরে ম্যাচের হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও নিতীশ রানা। ৪২ রান করে আইয়ার কুলদীপের বলে আউট হলেও আইপিএল ক্যারিয়ারের ১৬তম ফফটি তুলে নেন রানা।

১৮তম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। ২ বাউন্ডারিতে এ ওভারে ১০ রান দেন কাটার মাস্টার। কোটা পূরণ করতে শেষ ওভারে আবারও বোলিংয়ে ফিজ। এবার করলেন আগুনঝরা বোলিং।

Reneta

ওভারের দ্বিতীয় বলে রিংকুকে বানান পাওয়েলের ক্যাচ। ৩ চার ও ৪ ছয়ে ৫৭ রান করা নিতীশ রানাকে ফেরান ওভারের চতুর্থ বলে। পরের বলে দারুণ ইয়োর্কারে সাউদির উইকেট উপড়ে ফেলেন কাটার মাস্টার। ১৪৬ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে কলকাতা।

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাকুলদীপদিল্লীমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT