চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের অভাব টের পাচ্ছে সাসেক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ২৫, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

মোস্তাফিজের অভাবটা ভালই টের পাচ্ছে সাসেক্স। চোটের কারণে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাসেক্সের হয়ে মাঠে নামতে পারেননি কাটার মাস্টার। ম্যাচে গ্লচেস্টারশায়ারের কাছে তার দল হেরেছে ৫১ রানে।

অনুশীলনে কাঁধে চোট পাওয়ায় সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মোস্তাফিজের অভিষেকটা হয়নি। মূলত পূর্বসতর্কতার অংশ হিসেবে তাকে একাদশে রাখা হয়নি। পূর্ণাঙ্গ পরীক্ষার পরে মোস্তাফিজের ইংল্যান্ড অভিযানের ভবিষ্যত নির্ধারিত হবে। 

এদিন টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান সাসেক্স অধিনায়ক লুক রাইট। জবাবে গ্লচেস্টারশায়ারের অধিনায়ক মাইকেল ক্লিনগার ৪৬, গ্রায়েম ভ্যান বুরেন ৩৮, হামিশ মার্শাল ১১, বারনেট ২৯, টম স্মিথ ৪৩ আর প্যাট্রিকের ২০ রানের সুবাদে দলটি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে। সাসেক্সের পক্ষে ক্রিস জর্ডান সর্বোচ্চ তিনটি উইকেট নেন।

জবাবে ২৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৯১ রানেই গুটিয়ে যায় সাসেক্স। যেখানে হ্যারি ফিঞ্চ অপরাজিত ৮৭ রান করেন। আর কোনও ব্যাটসম্যানই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। টম স্মিথ গ্লচেস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন।

এ হারে ওয়ানডে কাপের সাউথ গ্রুপে ৯ দলের পয়েন্ট টেবিলে সাসেক্সের অবস্থা খুবই বাজে। পাঁচ ম্যাচে ৪টিতে হেরে ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে মোস্তাফিজের দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোস্তাফিজুর রহমানসাসেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আকাশপথে যাত্রীর মৃত্যু, মরদেহ নিয়েই ১৩ ঘণ্টা উড়ল ফ্লাইট

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে ইরানের দূতাবাসের চার কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ

মার্চ ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে যানবাহনের জটলার মধ্যে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৩

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT