চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজদের আইপিএল শেষ, টিকে থাকল রোহিতদের আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ন ০৬, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আরেকটি বিপর্যস্ত হারে চলতি আইপিএলের প্লে-অফে খেলার শেষ আশাটুকুও নিভে গেছে মোস্তাফিজদের রাজস্থান রয়্যালসের। তাদের হারানো রোহিতদের মুম্বাই ইন্ডিয়ান্সের আশা টিকে থাকল ভালোমতোই।

শারজায় শুরুতে ব্যাট করে ধুঁকে ধুঁকে শতরানও ছুঁতে পারেনি রাজস্থান। নির্ধারিত ওভারে ৯ উইকেটে কেবল ৯০ রান জমাতে পারে। জবাব দিতে নেমে ৮ উইকেট আর ৭০ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে মুম্বাই।

রাজস্থানের সর্বোচ্চ রান ওপেনার এভিন লুইসের ২৪। বাকিদের আর তিনজন কেবল দুঅঙ্ক ছুঁতে পেরেছেন। যার সর্বোচ্চটি ডেভিড মিলারের ১৫ রান।

ইন্ডিয়ান্সদের আকাশে উড়িয়েছেন ম্যাচসেরা নাথান কোল্টার-নাইল, ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট তার। সমান ওভার ও সমান রান খরচায় ২ উইকেট জাসপ্রিত বুমরাহর। ৩ উইকেট নেয়া জেমস নিশাম তো ৪ ওভারে আরও কিপটে, দিয়েছেন সবে ১২ রান।

বলে নেমে ঈশান কৃষাণের ঝড়ের মুখে পড়ে রাজস্থান। ৫ চার ৩ ছয়ে ২৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন মুম্বাই ওপেনার। অধিনায়ক রোহিত শর্মা এক চার ২ ছয়ে ১৩ বলে ২২ করে যান।

দলের মতো মোস্তাফিজুর রহমানেরও দিনটা ভালো কাটেনি। একটি উইকেটের দেখা পেলেও ২.২ ওভারে ৩২ রান খরচ তার।

Reneta

এক ম্যাচ হাতে রেখে ১০ পয়েন্ট জমানো রাজস্থানের প্লে-অফের আশা শেষ। এক ম্যাচ হাতে থাকা মুম্বাই ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে। প্লে-অফে খেলতে তাদের শেষ ম্যাচে জিততেই হবে। সঙ্গে নজর রাখতে হবে তাদের সমান ম্যাচ-পয়েন্টের কলকাতার দিকে। রানরেটেও যারা অনেক এগিয়ে আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২১মুম্বাইমোস্তাফিজরাজস্থানরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT