চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে ভোলেনি সাসেক্স, তাইতো…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

তিনি যখন যেখানে গেছেন, যে দল-ক্লাবে খেলেছেন, অনুসারীর সংখ্যা হু-হু করে বেড়েছে। জনপ্রিয়তার পারদটা ঊর্ধ্বমুখী হয়েছে। না হওয়ারও কারণ নেই, মোস্তাফিজুর রহমানের তারকাদ্যুতি এমনই- তাকে ভালো না বেসে পারাই যায় না! প্রথমবারের মত ইংলিশ কাউন্টির ক্লাব সাসেক্সে খেলতে যেয়ে অফুরান ভালোবাসাই পেয়েছিলেন তাই। সাসেক্সের বাংলাদেশি অনুসারীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছিল। কাটার মাস্টারকে তাই ভুলে থাকতে পারেনি সাসেক্স। পূর্ণ ফিট হয়ে ফিজ যখন শ্রীলঙ্কা সফরের টাইগার টেস্ট দলে, ইংলিশ ক্লাবটি অভিনন্দন জানাল এই ফেরাকে।

মোস্তাফিজ অবশ্য আগেই ফিরেছেন। বাংলাদেশ দলের গত নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে ও টি-টুয়েন্টিও খেলেছেন। কিন্তু পুরো ফিট ছিলেন না। লঙ্কা সফরের আগে যখন পুরো ফিট ঘোষণা করা হচ্ছে, সাসেক্স তাতে স্বাগতই জানাচ্ছে। হয়তো কাঁধ থেকে বোঝা নেমে যাওয়ার মত স্বস্তিও হচ্ছে ক্লাবটির! সাসেক্সে খেলতে যেয়েই যে কাঁধের চোটে পড়েছিলেন। পরে অস্ত্রোপচার ও ছয় মাসের পুনর্বাসন ধকল। ক্লাবটি তাই এই পূর্ণ ফিট ফেরাকে আন্তরিকতার সঙ্গেই স্বাগত জানাল।

টেস্ট দলে ফেরায় মোস্তাফিজকে অভিনন্দন জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে ইংলিশ কাউন্টি ক্লাবটি। তাদের ভেরিফায়েড পেজে ফিজের ছবি পোস্ট করে লিখেছে, ‘আজ আমাদের বাংলাদেশি সমর্থকদের অভিনন্দন, সঙ্গে সাসেক্স খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকেও অভিনন্দন, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের বাংলাদেশ দলে ডাক পাওয়ার জন্য।’

গত বছর প্রথমবারের মতো ইংলিশ কাউন্টি লিগে সাসেক্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন। এরপর কাঁধের চোট। পরে শল্যবিদের দ্বারস্থ হতে হয়। সেখান থেকে দীর্ঘ কঠিন পথ পেরিয়ে আবারো টেস্ট দলে।

Jui  Banner Campaign
ট্যাগ: মোস্তাফিজুর রহমানসাসেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT