চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেক-শুভাশীষ’র প্রস্তুতি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:২৩ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

দলে ডাক পেয়ে প্রথম টেস্ট খেলতে মানসিকভাবে প্রস্তুতি শুরু করেছেন ঘরোয়া লিগ কাঁপানো অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং পেসার শুভাশীষ রায়।

মোসাদ্দেক সৈকতের এর মধ্যেই আন্তর্জাতিক অভিষেক হলেও শুভাশীষ একেবারেই নতুন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পেলে কী করবেন সেই পরিকল্পনায় ব্যস্ত এখন দুই তরুণ ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেটে নতুন আক্ষেপের নাম ‘২২ রান’। ইংল্যান্ডের বিপক্ষে স্পিনারদের দাপটে ২০ উইকেট নিয়ে জমজমাট লড়াইয়ের পর ২২ রানে হেরেই সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে হোস্ট বাংলাদেশ।

সেই ‘আক্ষেপ’ না ঘুচতেই ঢাকা টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। প্রথম টেস্ট থেকে সদস্য একজন বেশি অর্থাৎ ১৫ জন। বাদ পড়েছেন শফিউল, আর স্কোয়াডের নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকত এবং শুভাশীষ রায়।

আন্তর্জাতিক অঙ্গনে এ বছরই পা রেখেছেন সৈকত। প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি, চলতি ইংল্যান্ড সিরিজে ওয়ানডে। এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় ২০ বছর বয়সী ময়মনসিংহের এই তরুণ। আগের দুই ফরম্যাটেই দলের সন্তুষ্টি অর্জন করা সৈকতের সামনে এবার লঙ্গার ভার্সনের চ্যালেঞ্জ।

সৈকতের আগে বাংলাদেশের ৮১তম টেস্ট প্লেয়ার হিসেবে অভিষিক্ত হয়েছেন সাব্বির রহমান। সুযোগ পেলে তার মতোই নিজেকে প্রমাণ করতে চান সৈকত।

Reneta

অন্যদিকে ২০০৭ সালে সিলেট বিভাগের হয়ে ঘরোয়া ক্রিকেটের অভিষেকেই ৭ উইকেট নিয়ে দৃষ্টি  কেড়েছিলেন শুভাশীষ রায়। অনূর্ধ-১৯ দলে খেলেছেন তিনি। সঙ্গে আছে মুশফিকের সঙ্গে মোহামেডান এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা। এবার ক্যাপ্টেন মুশফিকের হাত ধরে হতে পারে আন্তর্জাতিক অভিষেক।

ঢাকা টেস্ট শুরু হচ্ছে ২৮ অক্টোবর। চট্টগ্রাম টেস্টে তিনজনের পর আরও দুই ডেব্যু’র অপেক্ষায় বাংলাদেশের টেস্ট ক্রিকেট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT