চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোসাদ্দেক যদি খেলে, ওর ভূমিকা একটু ভিন্ন থাকবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ২২, মে ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের কারণে নাঈম হাসান ছিটকে যাওয়ায় মোসাদ্দেক হোসেন সৈকত ভালোভাবেই চলে এসেছেন ঢাকা টেস্টের পরিকল্পনায়। আড়াই বছর পর টেস্টে তার ফেরার সম্ভাবনা প্রবল। স্কোয়াডে আর কোনো অফস্পিনার না থাকায় অনুমেয়ভাবেই তাকে বিবেচনা করছে দল।

মোসাদ্দেকের মূল কাজ ব্যাটিং হলেও পরিস্থিতি বিবেচনায় সাকিব-তাইজুলদের সঙ্গে বল হাতেও নিতে হবে। তাকে ব্যবহারে কৌশলী হতে চান মুমিনুল হক। সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক বললেন সে কথাই।

সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম থাকায় স্পিন বিভাগ নিয়ে চিন্তিত নন মুমিনুল। বরং আত্মবিশ্বাসী দুই বাঁহাতি স্পিনার ছন্দে থাকায়।

‘এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি, ওরই (মোসাদ্দেক) হয়ত খেলার সম্ভাবনা বেশি। স্পিন বিভাগ যদি দেখেন তাইজুল কিন্তু এক-দেড় বছর ধরে খুবই ভালো বোলিং করছে। আর সাকিব ভাইও শেষ টেস্টে খুব ভালো করেছে। মোসাদ্দেক যদি খেলে ওর রোল একটু ভিন্ন থাকবে।’

‘আর যারা থাকবে মাঝেমধ্যে হয়ত ওরকম পরিস্থিতিতে পড়তে পারেন, ওখান থেকে কোনো না কোনোভাবে কাটিয়ে উঠতে হবে। মোসাদ্দেক যদি খেলে তাকে ভালোভাবে বুদ্ধিমত্তা দিয়ে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। সাকিব ভাই, তাইজুল ভাই যেহেতু আছে, ওদের নিয়ে আমি অনেকবেশি আত্মবিশ্বাসী। আশা করি কোনো সমস্যা হবে না।’

সোমবার সকাল দশটায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে প্রথম টেস্ট হয়েছে নিষ্প্রাণ ড্র।

Jui  Banner Campaign
ট্যাগ: তাইজুলবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুলমোসাদ্দেকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT