চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেকের ১০৪, নাফিসের অপরাজিত ৮১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ফর্ম হারিয়ে জাতীয় দলে জায়গা খুইয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। হারানো ফর্ম আর আত্মবিশ্বাস বাড়াতে বিসিএলকে বেছে নিলেন তিনি। শুক্রবার পেয়েছেন দারুণ এক শতকের দেখা। আরেক ম্যাচে সেঞ্চুরির পথে থেকে তৃতীয় দিন শেষ করেছেন শাহরিয়ার নাফিস।

রাজশাহীতে মোসাদ্দেকের ১০৪ রানে ভর করে নর্থ জোনকে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে সেন্ট্রাল জোন। হাতে ৭ উইকেট নিয়ে ৫০ রানে তৃতীয় দিন শুরু করা সেন্ট্রাল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩১৮ রানে। প্রথম ইনিংসে ২২০ রান করেছিল দলটি। আর নর্থের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২৫৫ রান।

১০৪ রানের ইনিংস খেলতে মোসাদ্দেক বল খরচ করেছেন ১৬০টি। তাতে চারের মার ছিল ১১টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান এসেছে মোশাররফ হোসেনের ব্যাটে। নর্থের পেসার মোহর শেখের উইকেট শিকার পাঁচটি।

২৮৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ রান তুলতেই এক উইকেট হারিয়েছে নর্থ। শেষ দিনে ৯ উইকেট হাতে রেখে ২৭৭ রান করতে হবে দলটিকে।

বগুড়ায় আরেক ম্যাচে ইস্ট জোনের ৪৭৩ রানের জবাবে ফলোঅনে পড়ে সাউথ জোন। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ২৫৮ রান। পরে ব্যাটিংয়ে নেমে প্রতিরোধ গড়েন সাউথের দুই ব্যাটসম্যান এনামুল হক ও শাহরিয়ার নাফিস। ৮১ রানে দিন শেষ করেছেন নাফিস। এনামুল করেছেন ৪৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএল ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT