চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেকের পর মজিদের আগমনী বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

মোসাদ্দেক হোসেন সৈকতের পর বাংলাদেশের ক্রিকেটে আলো হয়ে দেখা দিলেন আবদুল মজিদ। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুরন্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে আগামীর বার্তা দিয়ে রাখলেন ময়মনসিংহের এই ছেলে। মাত্র ৯৫ বলে ১০৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তরুণ এই টাইগার।

এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আবদুল মজিদের ব্যাটিং ঝড় দেখে ইংল্যান্ড একাদশ। ১৪টি চার ও ১টি ছক্কায় মাত্র ৯৫ বলে ইংলিশ বোলারদের হতাশ করে ১০৬ রান করেন তিনি। প্রথমে ৮৬ বলে ৯২ রান করে রিটায়ার্ড আউট নেন মজিদ। পরে ফিরে এসে সেঞ্চুরি তুলে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন তিনি।

শুধু আজই নয়, নিজের সামর্থের প্রমাণ আগেও রেখেছেন মজিদ। এই মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে দুই সেঞ্চুরি করেছেন ওপেনিং ব্যাটসম্যান ময়মনসিংহের ছেলে। ৫টি ফিফটি ছিল। তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন ভিক্টোরিয়ার হয়ে খেলে। ২৫ বছরের ব্যাটসম্যানের লিগে গড় ছিল ৪৪.১২। শীর্ষ রান সংগ্রাহকের সাথে ছিল মাত্র ১৩ রানের ব্যবধান।

Banglabid

মজিদ গত ৮ অক্টোবরই জাতীয় লিগে ঢাকা বিভাগের হয়ে খেলেছেন ৯৬ রানের ইনিংস। ৪২টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৪৯.০০ গড়ে ২৬২৭ রান তার। সেঞ্চুরি ৬টি। সর্বোচ্চ রানের ইনিংসটি হার না মানা ২৫৩। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫ ম্যাচে তার সেঞ্চুরি ৪টি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোবাইল ফোনে ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

পরবর্তী

ঢাকা টেস্টের জন্য অপেক্ষমান পেসার শহীদ

পরবর্তী

ঢাকা টেস্টের জন্য অপেক্ষমান পেসার শহীদ

সীমান্তে মিয়ানমার বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT