চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেককে ফিরিয়ে আফগান সিরিজে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২০, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় নিধাস ট্রফিতে খেলা দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। তবে এক বছর পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

চোখের সমস্যার কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন মোসাদ্দেক। সর্বশেষ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৭’র ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে। সুস্থ হয়ে আবারও দলে ফিরলেন এই অলরাউন্ডার।

আফগানিস্তানের হোম ভেন্যু হয়ে উঠেছে ভারতের উত্তরখণ্ডের দেরাদুন। দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ জুন থেকে মাঠে গড়াবে দুদলের তিন ম্যাচের সিরিজ। প্রতিটি ম্যাচ হবে দিবা-রাত্রির। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচ শুরু। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৫ জুন। একদিন বিরতির পর শেষ ম্যাচ হবে ৭ জুন।

এই সিরিজের জন্য ২৯ মে দেরাদুনে যাবে বাংলাদেশ দল। ৩০ ও ৩১ মে অনুশীলন করবে। ১ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজ খেলে ৮ জুন দেশে ফিরবে বাংলাদেশ।

টি-টুয়েন্টিতে দুদল এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছিল। তাতে জিতেছিল বাংলাদেশ। তবে এবার বাংলাদেশের চেয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে মাঠে নামবে আফগানিস্তান। ছোট ফরম্যাটের বর্তমান র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ। আর আফগানদের অবস্থান ৮ নম্বরে।

গত মার্চে কলম্বোতে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে টি-টুয়েন্টির নিধাস ট্রফিতে খেলেছিল টাইগাররা। তারপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। প্রায় তিন মাসের বিরতির পর আফগানিস্তানের বিপক্ষে ছোট ফরম্যাটের সিরিজ দিয়েই বছরব্যাপী ব্যস্ত সূচিতে ঢুকে যাচ্ছে টাইগাররা।

Reneta

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু ও আরিফুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT