সাড়া জাগানো সিনেমা ‘জালালে গল্প’র পরে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার ‘কালারফুল’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
আলম আশরাফের পরিচালনায় নতুন এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে তার বিপরীতে কোন নায়িকা থাকছে তা এখনো জানাননি পারিচালক।
তবে ইতিমধ্যে ‘কালারফুল’ সিনেমার শুটিং শুরু হয়েছে। আগামী জানুয়ারিতে সিনেমার শুটিং’র কাজ পুরোদমে চলবে।
কিছুদিনের মধ্যে পরিচালক প্রেস কনফারেন্সের মাধ্যমে ছবিটির আনুষ্ঠিক যাত্রা শুরু করবেন। বর্তমানে মোশাররফ করিম নাটক ও টেলিফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।







