চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোরগ লড়াইয়ের সময় ছুরির আঘাতে মালিক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

ভারতের তেলেঙ্গানা রাজ্যে অবৈধ মোরগ লড়াইয়ের জন্য পায়ে ছুরি বাঁধা একটি মোরগ তার মালিককে হত্যা করেছে।

প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত করা মোরগটি ছাড়া পাওয়ার চেষ্টা করার সময় ওই ব্যক্তির কুঁচকিতে ছুরির আঘাত লাগে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত সপ্তাহের মাঝামাঝিতে তেলেঙ্গানার লোথুনুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এখন ওই মোরগ লড়াইয়ের সঙ্গে জড়িত আরও ১৫ জনকে খুঁজছে পুলিশ।

Banglabid

ঘটনার পর থানায় রাখা মোরগটিকে পরে একটি পোল্ট্রি খামারে পাঠিয়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, লড়াইয়ের জন্য প্রস্তুত করার পর মোরগটি ছাড়া পাওয়ার চেষ্টা করে, মালিক এটিকে ধরার চেষ্টা করলে এক পর্যায়ে এর পায়ের সঙ্গে থাকা সাত সেন্টিমিটার (তিন ইঞ্চি) লম্বা ছুরি তার কুঁচকিতে ঢুকে যায়।

এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, অবৈধ বাজি ধরা ও মোরগ লড়াইয়ের আয়োজন করার অভিযোগ আনা হয়েছে।

Reneta

স্থানীয় পুলিশ কর্মকর্তা বি জীবন জানিয়েছেন, পরবর্তী কোনো একদিন মোরগটিকে সাক্ষ্য হিসেবে আদালতে হাজির করা হবে।

ভারতে ১৯৬০ সালে মোরগলড়াই বেআইনি ঘোষণা করা হয়। কিন্তু তারপরও মোরগ লড়াই থেমে নেই। তেলেঙ্গানা ও এর আশপাশের রাজ্যগুলোর গ্রামাঞ্চলে প্রায়ই এর আয়োজন করা হয়। সংক্রান্তির সময় তা আরও বেড়ে যায়।

মোরগের আঘাতে মালিক নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছর অন্ধ্র প্রদেশ আরেক ব্যক্তি তার ঘাড়ে মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে নিহত হয়েছিলেন। মোরগ লড়াইয়ের জন্য প্রাণীটিকে নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে প্রয়োজন দক্ষ নাগরিক: প্রধানমন্ত্রী

পরবর্তী

জাতীয় প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ

পরবর্তী

জাতীয় প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ফেলো হলেন ড. মোহাম্মদ মোর্শেদ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT