চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ব্যাংকিং সেবায় যুক্ত হলো ‘ইসলামিক ওয়ালেট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৯
অর্থনীতি
A A

মোবাইল ব্যাংকিং সেবায় যুক্ত হলো আল আরাফাহ ইসলামী ব্যাংক। মোবাইলের মাধ্যমে ডিজিটাল সেবা দিয়ে গ্রাহকের লেনদেনকে আরো সহজ করতে ‘ইসলামিক ওয়ালেট’ নামে এই মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে এলো ব্যাংকটি।

মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ইসলামিক ওয়ালেট উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন ৩শ’ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। এখানের প্রচুর সম্ভাবনা রয়েছে। দেশের ৭৭ মিলিয়ন মানুষ মোবাইল ব্যাংকিং সেবা নেয়। আল আরাফাহ ইসলামী ব্যাংকের ইসলামী ওয়ালেট সেখানে নতুন মাত্রা যোগ করলো। ব্যাংকটি এটি প্রতিষ্ঠা করতে সক্ষম।

তিনি বলেন, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে প্রচলিত ব্যাংকগুলোর চেয়ে ইসলামিক ব্যাংকগুলো অনেক পিছিয়ে। আল-আরাফাহ ব্যাংক ইসলামিক ওয়ালেট এনেছে, এটাকে আমরা স্বাগত জানাই। তবে ডিজিটাল ডিভাইসে অদৃশ্য কিছু ঝুঁকি রয়েছে। এটি মোকাবেলায় সবসময় সতর্ক থাকার আহ্বান জানান গভর্নর।

অনুষ্ঠানে জানানো হয়, ইসলামিক ওয়ালেটে সম্পূর্ণ সহযোগিতা করছে ডি-মানি বাংলাদেশ লিমিটেড। মোবাইল ফোনে শরিয়াভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এটিই প্রথম সেবা। প্রতিদিনের লেনদেন, বিল পরিশোধ, অ্যাকাউন্ট পরিচালনা থেকে শুরু করে সব ধরনের আর্থিক লেনদেনের সুবিধা দেবে এই ইসলামিক ওয়ালেট।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বলেন, নতুন এই ওয়ালেট ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার ক্রমোন্নতিতে একটি মাইলফলক। নগদ অর্থ লেনদেনের ঝুঁকি কমিয়ে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

Reneta

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, বিজয়ের মাসে ইসলামিক ওয়ালেট উদ্বোধনের দিনটি গৌরবের মুহূর্ত। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইতোমধ্যেই একটি প্রয়োজনীয় সেবা হিসেবে প্রমাণিত হয়েছে। এর ফলে গ্রাহক সুদমুক্ত অর্থনীতিতে সংযুক্ত থেকেই অত্যাধুনিক সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) কাউন্সিলর, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, উপদেষ্টা এবং নির্বাহী, আল আরাফাহ ইসলামি ব্যাংকের পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT