চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ব্যাংকিংয়ে লিমিট নিয়ে জটিলতা কেন?

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৮:৩৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A

জঙ্গি অর্থায়ন রোধে মোবাইল ব্যাংকিং লেনদেনে সীমা বেধে দেয়া এবং হিসাবে স্থিতির (ব্যালেন্স) পরিমাণ কমিয়ে আনলেও এ কারণে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছে এ সংক্রান্ত ক্ষুদ্র ব্যবসায়ি বা এজেন্টরা। তারা বলছেন: এতে গ্রাহক আগের তুলনায় লেনদেন কমিয়ে দেবে। ফলে তাদের লাভ কমে যাবে। আর গ্রাহকরা বলছেন: তারা নগদ অর্থবহনে আগের মতো ঝুঁকিতে পড়বেন।

মোবাইল ব্যাংকিংয়ে অপব্যবহার রোধে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে নির্দেশ দিয়েছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে কোনো গ্রাহক তার মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংক হিসাব) হিসাবে তিন লাখ টাকার বেশি স্থিতি রাখতে পারবে না। এতদিন গ্রাহকরা যেকোন পরিমাণের অর্থ জমা রাখতে পারতেন।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নীতিমালা কার্যকর হলে টাকা বহনের ক্ষেত্রে আগের মতো ঝুঁকিতে পড়বেন বলে মনে করেন গ্রাহকেরা।

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির পাশে ফুটপাথে শার্ট-প্যান্ট বিক্রি করেন জিয়া ইসলাম। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: ইসলামপুর থেকে প্রতি সপ্তাহে কাপড় কিনতে যাই। নগদ টাকা নিয়ে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করি। কিন্তু এখন সীমা বেধে দিলে সমস্যায় পড়বো। আবার আগের মতো নগদ টাকা নিয়ে মালামাল কিনতে যেতে হবে।

অন্যদিকে নতুন এই নীতিমালা কার্যকর হলে এজেন্টদের আয় কমে যাবে বলে মনে করেন মোবাইল ব্যাংকিং এজেন্টরা। রাজধানীর বাংলামোটরে বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট আতিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: মোবাইল ব্যাংকিংয়ে মাসে আয় হয় ৫ থেকে ৬ হাজার টাকার মতো। গ্রাহকদের ক্যাশ-ইন ও ক্যাশ-আউটের পরিমাণের ওপর আমরা কমিশন পেয়ে থাকি।

‘কিন্তু নতুন নীতিমালায় দৈনিক এবং মাসিক ভিত্তিতে ক্যাশ-ইন এবং ক্যাশ-আউটের সর্বোচ্চ সীমা কমিয়ে দিলে আয় অনেক কমে যাবে। লেনদেনে সীমা বেধে দিলে গ্রাহকরা কম পরিমাণে টাকা লেনদেন করবে। এতে আয় অর্ধেকে নেমে আসবে।’

Reneta

তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের রাসেল নামের বিকাশ এজেন্ট বলেন: নতুন আইন করলে মানুষ টাকা কম উঠাবে, পাঠাতেও পারবে কম। এ কারণে আগের চেয়ে লাভ হবে কম।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জঙ্গি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যাতে অর্থ লেনদেন না হতে পারে সেজন্যই এই পদক্ষেপ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৫ কোটি ৭৭ লাখ। দেশের ৭ লাখ ৭৩ হাজার এজেন্টের মাধ্যমে এসব হিসাবধারী লেনদেন করছেন। গত সেপ্টেম্বরে মোট ২১ হাজার ৫৫০ কোটি টাকা লেনদেন হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT