চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল টাওয়ারের রেডিয়েশন মাত্রার প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A

দেশের স্কুল- কলেজ, জেলখানা, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, প্রত্নতাত্ত্বিক স্থাপনা সহ ঘনবসতিপূর্ণ এলাকার মোবাইল টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের মাত্রা নির্ণয় করে একটি সমীক্ষা প্রতিবেদন আগামী ৪ মাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া আমদানি করা মোবাইল ফোন সেটের রেডিয়েশন বিষয়ক এসএআর মান সম্বলিত একটি সমীক্ষা প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে করা এক রিটের রুল যথাযথ করে বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চে কয়েক দফা নির্দেশনা দেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কাউন্সিলের (বিটিআরসি) প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই-রাকিব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী জিনাত হক।

এ রিটের শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন: ইন্টারন্যাশনাল কমিশন ফর নন আইওনাইজিং রেডিয়েশন প্রটেকশনের নির্ধারিত রেডিয়েশনের মাত্রা ৪.৫। কিন্তু আমাদের দেশের তাপমাত্র, ঘনবসতি ও শারীরিক সক্ষমতা বিবেচনায় জনগনের স্বাস্থ্য ঝুঁকি কমাতে রেডিয়েশনের মাত্র ০.৪৫ মাত্রা করাটা সঠিক হবে।

Reneta

এর আগে ২০১২ সালে মোবাইল ফোনের টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে একটি রিট করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আজ এ রায় দিলেন। সেই সাথে আদালত রিটের বিষয়টি কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে রেখেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বিটিআরসি
শেয়ারTweetPin

সর্বশেষ

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT