চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল কোর্টের মাধ্যমে চাল চুরির শাস্তি চেয়ে নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২০
- সেমি লিড, আদালত
A A

করোনাভাইরাস কেন্দ্রিক এই দুর্যোগকালীন সময়ে চালসহ সরকারি রিলিফ চুরি বা আত্মসাতকারীদে বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান হয়েছে।

সোমবার ইমেইলের মাধ্যমে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশ পাঠিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।

এই লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ‘দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ঘরবন্দী থাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এছাড়া অসহায় এবং দিন আনে দিন খায় এমন মানুষগুলো সরকারের বিভিন্ন সাহায্য-সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই এই দুর্যোগকালীন সময়ে সরকার অসহায় মানুষের দুর্দশা লাঘবের জন্য নগদ অর্থ সহায়তা ও খাদ্যসহায়তা প্রদান করছেন।

কিন্তু দুঃখের সাথে লক্ষ করছি, দুর্যোগকালীন এই সময়ে যে চাল গরীব-দুঃখী মানুষের মাঝে বিতরণের জন্য সরকার থেকে বরাদ্দ দেয়া হচ্ছে সে চাল চুরির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

এমনকি সরকারের উচ্চ মহল থেকে বারবার সতর্ক করার পরও চাল চুরির মতো ন্যক্কারজনক কাজ থেকে কেউ কেউ নিবৃত হচ্ছেন না। তাই এহেন কাজের সাথে জড়িত দুষ্কৃতকারীদের কঠিন শাস্তির আওতায় আনা আবশ্যক হয়ে পড়েছে।

এই অবস্থায় বিদ্যমান মোবাইল কোর্ট আইনের ৬ ও ৮ ধারা সংশোধনপূর্বক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চালসহ সরকারি রিলিফ আত্মসাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী সাত দিনের মধ্যে এবিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের অনুরোধ করছি।অন্যাথায় পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইনি নোটিশকরোনামোবাইল কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মুন্সিগঞ্জের আলদি বাজারে মাঝরাতে ভয়াবহ আগুন

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ২

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT