বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার যেন ২০০৯ সালের মোবাইল কোর্ট আইন পরিবর্তন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে সাজা প্রদানের ক্ষমতা বৃদ্ধি না করে।
বৃহস্পতিবার বার কাউন্সিলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন আরোও বলেন, সরকারের এ সিদ্ধান্ত বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করতে মাজদার হোসেন মামলার রায়ের পরিপন্থি।
সংবাদ সম্মেলনে ব্যরিষ্টার মাহবুবু উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়াসহ অনান্য আইনজীবিরা উপস্থিত ছিলেন।






